ভারতের রেডিও মিরচি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘সানডে সাসপেন্স’। ২০০৯ সাল থেকে শ্রোতাদের মনে দাগ কেটে চলেছে অনুষ্ঠানটি। এবার এ প্ল্যাটফর্মে কণ্ঠাভিনয় করলেন বাংলাদেশের রাফিয়াত রশিদ মিথিলা। শমীতা দাশগুপ্তর লেখা ‘মৌমাছির শোক’ নাটকে কণ্ঠাভিনয় করেছেন তিনি। নাটকটি প্রচার হবে আজ রোববার দিবাগত রাত ১টায়।
টেলিভিশন, ওটিটি, সিনেমায় নিয়মিত কাজ করলেও এবারই প্রথম রেডিও নাটকে অভিনয় করলেন মিথিলা। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এর আগে রেডিওতে হোস্ট হিসেবে কাজ করলেও নাটকে এবারই প্রথম। সিনেমার ডাবিং করতে গেলে গলার স্বর আর অভিব্যক্তি দিয়ে পুরো অভিনয়টা করতে হয়। রেডিও নাটকে কাজ করার সময় সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছি। নতুন এক অভিজ্ঞতা হলো আমার। চ্যালেঞ্জ থাকলেও কাজটি উপভোগ করেছি। ভবিষ্যতে এ রকম কাজ আরও করতে চাই।’
নাটকটির সঙ্গে কীভাবে যুক্ত হলেন? এমন প্রশ্নের জবাবে মিথিলা বলেন, ‘বছরের অনেকটা সময় কলকাতায় থাকা হয়। সেখানে কাজও করছি। সে সূত্রেই গত বছর রেডিও মিরচি থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। গল্পটি পড়ে আমার ভালো লাগে। সব ফাইনাল হওয়ার পর এ বছরের শুরুতে রেকর্ড করেছি।’
মৌমাছির শোক নাটকে নিজের চরিত্র নিয়ে মিথিলা বলেন, ‘গল্পটা তিনজন নারীকে ঘিরে। আমি অভিবাসী এক নারীর চরিত্রে কাজ করেছি, তার নাম রোকসানা।’
কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত ‘মায়া’ ও ‘নীতিশাস্ত্র’ সিনেমা দুটি। দেশে আছে ‘কাজল রেখা’, ‘জলে জ্বলে তারা’ ও ওটিটির ওয়েব সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’। এ ছাড়া সম্প্রতি শেষ করেছেন শিশুতোষ সিনেমা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’-এর কাজ। শিশুতোষ সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে মিথিলা বলেন, ‘সবাই জানে আমি শিশুদের নিয়ে কাজ করি। ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসেবে রয়েছি। এ বিষয়ে পিএইচডি করছি। সে কারণেই শিশু-কিশোরদের নিয়ে তৈরি এই সিনেমার সঙ্গে যুক্ত হওয়া।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫