
ফরিদপুরে হঠাৎ করে কয়েক দিনে ডায়রিয়ার রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) ফরিদপুর সদর হাসপাতালে ১০৮ রোগী ভর্তি হয়েছে। শয্যা সংকুলান না হওয়ায় রোগীদের বারান্দা ও গাছতলায় থাকতে হচ্ছে।
সরেজমিনে গত শুক্রবার দুপুরে ফরিদপুর সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, ডায়রিয়া ওয়ার্ড ছাড়াও আশপাশের সকল ওয়ার্ডে এখন ডায়রিয়া নিয়ে রোগী ভর্তি হচ্ছে। হাসপাতালের কোথাও শয্যা না পেয়ে অনেকেই বারান্দা ও গাছতলায় চিকিৎসা নিচ্ছেন।
সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা আলফাডাঙ্গার আব্দুল্লাহ আবু খান বলেন, ‘গত বৃহস্পতিবার রাত ২টায় মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম, সেখান থেকে সদর হাসপাতালে পাঠিয়েছে। এখন দুপুর সাড়ে ১২টা বাজে (শুক্রবার), কাঁঠালগাছের তলায় চিকিৎসা নিতে হচ্ছে।’
আব্দুল্লাহ আবু খান আরও বলেন, তাঁর মতো আরও অনেকেই এভাবে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের অভিযোগ, সরকারি হাসপাতাল থেকে তাঁরা প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন না। বাধ্য হয়ে বাইরে থেকে কিনতে হচ্ছে।
হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে কর্তব্যরত সিনিয়র নার্স গোলাপি বেগম বলেন তাঁরা এখন সাপ্তাহিক ছুটি না নিয়েও দিনরাত রোগীর সেবা করছেন। রোগী আসছে প্রচুর, জায়গা দিতে পারছেন না। নিরুপায় হয়ে অনেকেই মেঝে, বারান্দা, আবার অনেকেই গাছতলায় সেবা নিচ্ছেন।
ফরিদপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা তানজিলুর ইসলাম বলেন, রোগী আসছে অনেক, তবে সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছেন। ডায়রিয়া রোগীদের দুই থেকে তিন দিন ঠিকমতো যত্নে রাখলে সুস্থ হয়ে যায়।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আগারাওলা বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার দুপুর পর্যন্ত এই হাসপাতালে ডায়রিয়া নিয়ে ১০৮ জন ভর্তি হয়েছেন। গত সপ্তাহে ৪৩২ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছেন। তবে রোগীরা বেশি দিন ভর্তি থাকছেন না, সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।
সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়রিয়া রোগী ভর্তি না নেওয়ায় সদর হাসপাতালে চাপ বেড়েছে। এই হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে শয্যাসংখ্যা মাত্র ১০টি । বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ১৩৫। এই বিপুলসংখ্যক রোগীকে সেবা দিতে নার্স ও চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।
তিনি আরও বলেন, সীমিত জনবল দিয়ে রোগীদের সেবা দিচ্ছেন। ডায়রিয়ার বর্তমান পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ছাড়াও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের জন্য অনুরোধ করা হয়েছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫