
বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য শেখ রাসেলের গল্প নিয়ে নির্মাতা সালমান হায়দার তৈরি করছেন ‘শেখ রাসেলের আর্তনাদ’। এই সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন অপু বিশ্বাস। আর এই চরিত্রের জন্য অপু পারিশ্রমিক নিচ্ছেন মাত্র ১০০ টাকা। এতে অপুর চরিত্রের নাম ‘হাসু’।
২০১৯ সালে সিনেমাটি তৈরির পরিকল্পনা করেছিলেন নির্মাতা সালমান হায়দার। সে সময় সিনেমার প্রধান চরিত্রগুলোর লুকও প্রকাশ করেছিলেন তিনি। যেখানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী মৌসুমীকে, বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনার চরিত্রে অপর্ণা ঘোষ এবং শেখ রেহানার চরিত্রে আশনা হাবিব ভাবনাকে। প্রস্তুতি শুরুর পর নির্মাতা সালমান হায়দার স্ট্রোক করায় বন্ধ হয়ে যায় সিনেমার কাজ। দীর্ঘদিন চিকিৎসা আর বিশ্রামের পর আবার তিনি কাজ শুরু করছেন। তবে বদল আসছে সিনেমার অভিনয়শিল্পীদের তালিকায়। এই সিনেমায় শেখ রাসেলের দৃষ্টি থেকে গল্পটি বলার চেষ্টা করা হবে।
সালমান হায়দার বলেন, ‘সিনেমার প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। সব চরিত্রের শিল্পী নির্বাচনের ক্ষেত্রে চেহারার সাদৃশ্য এবং অভিনয়গুণকে প্রাধান্য দেওয়া হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ২২ আগস্ট থেকে শুটিং শুরু হবে।’ এখন চলছে প্রস্তুতি পর্ব।’
এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি। সালমান হায়দার বলেন, ‘সাম্মানিক হিসেবে নামমাত্র ১০০ টাকা দিয়ে তাঁকে এই সিনেমায় যুক্ত করেছি।’
অপু বিশ্বাস বলেন, ‘সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পারব ভেবেই ভালো লাগছে। আশা করছি ভালো একটি সিনেমা হবে।’
শেখ রাসেলের আর্তনাদ সিনেমায় আরও অভিনয় করার কথা রয়েছে অরুণা বিশ্বাস, জিয়াউল রোশান, আমান রেজা প্রমুখের। এ ছাড়া শেখ রাসেলের চরিত্রে অভিনয়ের জন্য শিশুশিল্পী খোঁজা হচ্ছে বলেও জানিয়েছেন নির্মাতা সালমান হায়দার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৭ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫