
হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর বলেছেন, প্রত্যেক গাড়ির মালিকের উচিত যাচাই-বাছাই করে চালক নিয়োগ দেওয়া। গাড়ির কাগজপত্র ঠিক রাখা। আইন অমান্য করে কোনো চালক দুর্ঘটনা ঘটালে তার দায় মালিককেও বহন করতে হবে। মহাসড়কের পাশে অবৈধ ফুটপাত দখল করে জনচলাচল বিঘ্নিত ও যানজট সৃষ্টি করা যাবে না।
গত মঙ্গলবার সন্ধ্যায় সোনারগাঁয়ের কাঁচপুর হাইওয়ে পুলিশের উদ্যোগে আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার অমৃত সুত্রধর বলেন, মহাসড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা হাইওয়ে পুলিশের দায়িত্ব। তাই মহাসড়কে গাড়ি চালাতে হলে আইন মেনে চলতে হবে। মহাসড়কে থ্রি হুইলার চলাচলের উপযোগী নয়। তাই কোনো অবস্থাতেই মহাসড়কে থ্রি হুইলার চলাচল করতে দেওয়া হবে না।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে ও টিআই ওমর ফারুকের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁচপুর হাইওয়ে থানার সেকেন্ড অফিসার বেনু ভূষণ দাস, সকল সার্জেন্ট, বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিকেরা।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫