সময় নিয়ে মেকআপ তুলুন
সিঁদুর খেলা ও বিসর্জনের পর্ব শেষে বাড়ি ফিরে সরাসরি স্নানঘরে না ঢুকে ড্রেসিং টেবিলের সামনে বসুন। তবে প্রথমেই হাত পরিষ্কার করে নিতে হবে। মুখ পরিষ্কার করার আগে হাত স্যানিটাইজ করে নেওয়া ভালো। এতে হাতে লেগে থাকা জীবাণু মুখের ত্বকে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে না। প্রথমে অলিভ অয়েল একটু বেশি পরিমাণে নিয়ে পুরো মুখে লাগিয়ে নিন। মুখে তেল বসে যাওয়ার জন্য একটু সময় দিন। তেল কিছুক্ষণ মুখে রেখে ম্যাসাজ করলে মাসকারা, কাজল, লিপস্টিক খুব সহজেই তুলে ফেলা যাবে। ডিপ ক্লিনজিংয়ের প্রথম ধাপ এটি।
সঠিক ক্লিনজার
মেকআপ তোলার জন্য ক্লিনজিং মিল্ক বা অয়েল বেসড ক্লিনজার বেশি ভালো। এগুলো কমপক্ষে ১০ থেকে ১৫ সেকেন্ড মুখে ম্যাসাজ করলেই গভীর থেকে ত্বক পরিষ্কার হয়ে যায়। এরপর কুসুম গরম পানিতে তোয়ালে ভিজিয়ে মুখ মুছে নিতে হবে। তারপর ত্বকের উপযোগী ফেসওয়াশ ও স্পঞ্জ ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করে মুখ ধুয়ে ফেলুন। এরপর গরম পানির ভাপ নিলে লোমকূপের গোড়া সহজেই খুলে যাবে। ত্বকে ফিরে আসবে সতেজতা।
রূপবিশেষজ্ঞ শারমিন কচি বলেন, ‘ভালো মানের মেকআপ রিমুভার দিয়ে মেকআপ তোলা উচিত। ত্বকের সুরক্ষায় প্রাকৃতিক উপাদান দিয়েও মেকআপ তোলা যায়। আলু থেঁতলে তা থেকে যে রস বের হয়, তা মুখে ১০ থেকে ১৫ মিনিট মালিশ করুন। এটি মেকআপ তুলতে সাহায্য করবে। এই কায়দায় চোখের মেকআপও তোলা যাবে। চোখের নিচের কালি দূর করতেও কাজে দেয় এটি। এ ছাড়া কচি শসা ভালোভাবে ব্লেন্ড করে তার রস মুখে লাগালে মেকআপ উঠবে। এটি ত্বকের জন্যও ভালো।’
ডিপ ক্লিনজিং প্যাক
মেকআপ তোলার পর যদি ত্বকে কোনো ডিপ ক্লিনজিং প্যাক লাগানো যায়, তাহলে ত্বক নিয়ে আর দুশ্চিন্তা করতে হয় না। প্রাকৃতিক কয়েকটি উপাদানের সংমিশ্রণেই এই ডিপ ক্লিনজিং প্যাক তৈরি করা সম্ভব।
শারমিন কচি জানান, পাকা টমেটোর রস প্রাকৃতিক ব্লিচের কাজ করে। অল্প পরিমাণ সুজি টেলে লাল করে নিয়ে টমেটোর রসের সঙ্গে
মিশিয়ে ব্যবহার করতে পারেন। এটি একই সঙ্গে মেকআপ রিমুভার এবং স্ক্রাবারের কাজ করবে। এর ব্যবহারে লোমকূপ খুলে যায় বলে ত্বক গভীর থেকে পরিষ্কার হয়।
এক.
২ টেবিল চামচ টক দই, ১ চা-চামচ মধু ও ১ চা-চামচ অলিভ অয়েল ভালোভাবে মিশিয়ে নিন। পুরো মুখে এ মিশ্রণটি লাগিয়ে রাখুন ২০ মিনিট। তারপর কুসুম গরম পানির ঝাপটায় মুখ ধুয়ে ফেলুন। এ প্যাকটি লোমকূপের গভীর থেকে দূষিত পদার্থ বের করে দেয়। ত্বকের জেল্লা বাড়াতে খুব ভালো কাজ করে এ প্যাকটি।
দুই.
২ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে ২ টেবিল চামচ গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। একটু সময় রেখে আধা শুকনো হলে আঙুল দিয়ে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকের ডিপ ক্লিনজিং প্যাক হিসেবে এটি নির্ভরযোগ্য।
তিন.
প্রয়োজনমতো বেসনের সঙ্গে কাঁচা হলুদবাটা ও দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে রাখুন শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। এরপর কুসুম গরম পানি ও তোয়ালে দিয়ে রগড়ে ধুয়ে নিন।
জেনে রাখা জরুরি

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫