
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এখন অনেক কাজ হচ্ছে। তবে, বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে আমি গর্ব করতে পারি। বলা যেতে পারে, যত দিন বাংলা চলচ্চিত্র বেঁচে থাকবে, ‘ওরা ১১ জন’ মাইলফলক হয়ে থাকবে।
এই ছবিকে আমি ডকুমেন্টারি ফিল্ম বলি। ফিচার ফিল্ম হিসেবে এটাকে ভালো মানের ছবি বলা যায় না। কারণ, তখন আমরা প্রায় সবাই নতুন ছিলাম। আমাদের চিন্তাচেতনায় যেমনটা এসেছে, সেভাবেই আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এখানে জাতির জনক বঙ্গবন্ধু বক্তব্য দিয়েছেন। এখানে যুদ্ধে ব্যবহৃত অস্ত্র ব্যবহার করা হয়েছে। ছবির ‘ওরা ১১ জন’ যাদের নিয়ে নামকরণ করা হয়েছে, তাঁদের ১০ জনই আসল মুক্তিযোদ্ধা। পৃথিবীর আর কোথাও এমন হয়েছে বলে জানা নেই। সবই হয়েছে অ্যারেঞ্জড ফিল্ম। মুক্তিযুদ্ধের ছায়া অবলম্বনে অনেক ছবি হতে পারে। কিন্তু পুরো মুক্তিযুদ্ধটা একটা ছবিতে তুলে ধরা সম্ভব নয় বলে আমার ধারণা।
মুক্তিযুদ্ধের পর আমি ঢাকায় ফেরার পর বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলে যাই। তখন হলের একজন আমাকে বললেন, ‘আপনারা যুদ্ধ করে ফিরে এলেন কিন্তু অনেকেই তো ফিরতে পারেননি!’ কথাটা আমার মনে খুব দাগ কাটে। আসলেই তো, আমরা অনেক আপনজন হারিয়েছি। এমন কিছু কি করতে পারি না, যেখানে সব ফুল এক করা যাবে? হয়তো খুব ভালো কিছু হবে না। কিন্তু একটি মালা তো হবে। এই ভাবনা থেকে যুদ্ধে অংশ নেওয়া বন্ধুরা মিলে ‘ওরা ১১ জন’ নির্মাণ করি। ছবির অধিকাংশ শিল্পী পারিশ্রমিক নেননি। এমনো দিন ছিল, প্রযোজক হিসেবে আমি তাদের ভাত পর্যন্ত খাওয়াতে পারিনি। এদের মধ্যে আলতাফ ছাড়া আর কারও অভিনয়ের কোনো প্রশিক্ষণ ছিল না। ১৯৭২ সালের ১৩ আগস্ট মুক্তি পায় ‘ওরা ১১ জন’ ছবিটি।
(অনুলিখন)

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫