পোর্ট এলিজাবেথের র্যাডিসন ব্লু হোটেল একেবারে ভারত মহাসাগরের তীরে। বিসিবির পাঠানো ভিডিওতে নীল সমুদ্রের জলরাশি দেখেই চোখ জুড়িয়ে যায়। বাংলাদেশ দলের খেলোয়াড়দের মনেও নিশ্চয়ই এ আদিগন্ত জলরাশি ছুঁয়ে যাচ্ছে। অবশ্য সমুদ্র দেখেই তাঁদের মন ভালো হওয়ার কথা নয়।
ডারবান টেস্টে হেরে যাওয়া মুমিনুলদের মন ভালো হওয়ার সবচেয়ে বড় টোটকা হতে পারে পোর্ট এলিজাবেথে সিরিজের শেষ টেস্টে দারুণ কিছু করা। গতকাল ডারবান থেকে দেড় ঘণ্টার ফ্লাইটে গেবেখা বা পোর্ট এলিজাবেথ শহরে পৌঁছেছে বাংলাদেশ। এই শহরে প্রথমবারের মতো খেলতে আসা বাংলাদেশের কাছে টেস্ট ভেন্যু সেন্ট জর্জেস পার্ক ক্রিকেট গ্রাউন্ড অচেনাই মনে হবে। কিন্তু একজনের কাছে সেটিই হাতের তালুর মতো চেনা—তিনি রাসেল ডমিঙ্গো। বাংলাদেশ দলের প্রধান কোচের বাড়ি দক্ষিণ আফ্রিকার এ উপকূল শহরে। প্রধান কোচের শহরে খেলা, বাংলাদেশ কি দারুণ কিছুর আশা করতে পারে? হোয়াটসঅ্যাপে প্রশ্নটার উত্তরে তিনটি ‘থাম্বস আপ’ পাঠিয়ে দিলেন ডমিঙ্গো। এই সংকেতেই যেন অনেক কিছু বলে দিলেন ডমিঙ্গো।
কাজটা অবশ্য মোটেও সহজ নয়। দুর্দান্ত প্রতাপে ডারবান টেস্ট জিতে দারুণ উজ্জীবিত দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের আত্মবিশ্বাস বাড়িয়েছে ভিন্ন কৌশলে জিতে। বাংলাদেশকে তারা কাবু করেছে প্রতিপক্ষ যে অস্ত্র নিয়মিত মোকাবিলা করে অভ্যস্ত, সেই স্পিন বিষে! দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ গুঁড়িয়ে দিয়েছে মনস্তাত্ত্বিক খেলাতেও।
দক্ষিণ আফ্রিকার মাঠে দক্ষিণ আফ্রিকার স্পিন খেলতে না পারায় দলের ব্যাটারদের কাঠগড়ায় তুলেছেন স্বয়ং বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। অবশ্য ডারবানে তিক্ত অভিজ্ঞতা ভুলে পোর্ট এলিজাবেথে নতুন কিছু করার কথা বললেন দলের টপঅর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত, ‘(কেশব) মহারাজ অবশ্যই ভালো বোলার। আমি মনে করি, আমরা এর চেয়ে ভালো স্পিন খেলতে পারি। আগের টেস্ট নিয়ে খুব একটা ভাবছি না। আমরা চার দিন ভালো ক্রিকেট খেলেছি। শেষ ঘণ্টা দেড়েকের খেলায় আমরা টেস্টটা হেরে গেছি।’
দল যখন ডারবান থেকে পোর্ট এলিজাবেথে রওনা দিয়েছে, ঢাকার ফ্লাইট ধরতে তখন জোহানেসবার্গে যাচ্ছেন চোটে পড়ে ছিটকে যাওয়া তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। তাসকিন-শরীফুলকে হারানো যদি দুঃসংবাদ হয়, শেষ টেস্টে তামিম ইকবালের ফেরাটা একটা সুসংবাদ। শান্ত তাই বলছেন, ‘তামিম ভাই সব সময় দলের অনেক বড় খেলোয়াড়। তিনি ফিরলে অবশ্যই দলের শক্তির জায়গাটা বেড়ে যায়।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫