হিজরি সনের অন্যতম ফজিলত ও মর্যাদার মাস শাবান। ২ হিজরির এ মাসেই বায়তুল মুকাদ্দাসের পরিবর্তে মসজিদুল হারামকে কেবলা নির্ধারণ করা হয়। এ মাসেই মহানবী (সা.)-এর প্রতি দরুদ পাঠের আদেশসংবলিত আয়াত নাজিল হয়। এ মাসের ১৪ তারিখের দিবাগত রাত বিশেষ মর্যাদাপূর্ণ, যা শবে বরাত বা ভাগ্য রজনী হিসেবে প্রসিদ্ধ। তা ছাড়া, এ মাসে বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয় মর্মেও বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে। তাই ইসলামে শাবান মাসের গুরুত্ব অপরিসীম।
এ মাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। মহানবী (সা.) রজব ও শাবান মাসে রমজানের প্রস্তুতিপর্ব সম্পন্ন করতেন। এই দুই মাসে তিনি একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন। তা হলো, ‘আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান, ওয়াবাল্লিগনা রমাদান’ অর্থাৎ, ‘হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদের রমজান মাস পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিন।’ (আহমদ)
এই মাসে মহানবী (সা.) বেশি বেশি নফল ইবাদত করতেন। নফল রোজা পালনের প্রতি সর্বাধিক গুরুত্ব দিতেন। এ মাসের অধিকাংশ দিন তিনি একটানা রোজা রাখতেন। কোনো কোনো হাদিসে পুরো মাস একটানা রোজা রাখার কথাও এসেছে। তবে তিনি সাহাবিদের টানা রোজা না রেখে বিরতি দিয়ে রোজা রাখতে উৎসাহ দিতেন। (বুখারি ও মুসলিম)
এ ছাড়া রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে শাবান মাসের তারিখের হিসাব রাখাও মহানবী (সা.)-এর অন্যতম সুন্নত। তিনি এরশাদ করেন, ‘তোমরা রমজানের জন্য শাবানের চাঁদের হিসাব রাখ।’ (সিলসিলাতুস সহিহা)
মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি, মুহাদ্দিস, আল-জামিয়া আল-ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রাম

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫