
কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা নির্বাচন অফিস থেকে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। ভোটারদের বাসস্থান স্থানান্তর, নতুন ভোটার অন্তর্ভুক্তি, জাতীয় পরিচয়পত্র সংশোধনসহ বিভিন্ন সেবা নিতে সরকারি নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অর্থ নেওয়া হলেও সময়মতো পাওয়া যায় না সেবা।
কখনো কখনো খোলার দিনেও তালাবন্ধ দেখা যায় নির্বাচন অফিস। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ভুক্তভোগী। অন্যদিকে নির্বাচন অফিস বলছে, সাধারণ জনগণের আসা-যাওয়ায় কাজের বিঘ্ন ঘটে। তাই তালা ঝুলিয়ে কাজ করতে হয়। এদিকে উপজেলা প্রশাসন বলছে, বিষয়টি খতিয়ে দেখা হবে।
গত রোববার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাচন অফিসে সরেজমিনে দেখা যায়, নির্বাচন অফিসের নিচতলায় কলাপসিবল গেটে তালা ঝুলছে। কয়েকজন সেবাগ্রহীতা গেটের সামনে কাগজ হাতে সেবা নেওয়ার জন্য অপেক্ষা করছেন।
উপজেলার রাউতি থেকে এসেছেন যোবায়ের আহম্মেদ। তিনি বলেন, ‘আমার জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য ২০১৫ সালে সরকারি ফি ছাড়া অতিরিক্ত টাকা দিলেও গত ৭ বছরেও সংশোধিত জাতীয় পরিচয়পত্র মেলেনি। আজ নয় কাল এভাবেই সময়ক্ষেপণ করছেন নির্বাচন অফিসের কর্মকর্তাসহ অন্যান্য কর্মচারীরা। দিনের পর দিন, মাস ও বছর পেরোলেও হয়রানির শিকার হতে হয় নির্বাচন অফিসে।’
উপজেলার পংপাচিহা গ্রামের আবদুল খালেক বলেন, জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্বাচন অফিসে জমা দিলেও মাস পেরিয়ে বছর গেলেও পাননি কাঙ্ক্ষিত সেবা।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক বলেন, ‘আমাদের অফিসে কিছু প্রয়োজনীয় কাজ করতেছি। সাধারণ জনগণের আসা-যাওয়ায় কাজের বিঘ্ন ঘটে। তাই তালা ঝুলিয়ে কাজ করতে হচ্ছে।’
জনগণের সেবা দেওয়ার জন্যই সরকার আপনাদের নিয়োগ দিয়েছেন। তবে কেন অফিস খোলার দিনে তালা ঝুলিয়ে ভেতরে কাজ করার কথা না থাকলেও কোন আইনে এমনটা করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় আমরা দুই দিন জনসাধারণকে সেবা না দিয়ে অফিসের অভ্যন্তরীণ কাজ করতে হচ্ছে।’
এ নিয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীনের কার্যালয়ে গেলে, তাঁকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে এ নিয়ে জানতে চাইলে তিনি নিজের অসুস্থতার কথা জানিয়ে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৩ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫