Ajker Patrika

এক ঘণ্টার পৌর মেয়র স্কুলছাত্রী লামিয়া

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৪: ১২
এক ঘণ্টার পৌর মেয়র স্কুলছাত্রী  লামিয়া

জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানুর কাছ থেকে এক ঘণ্টার জন্য দায়িত্ব গ্রহণ করে প্রতীকী মেয়রের দায়িত্ব পালন করেছেন লামিয়া রহমান ভাবনা (১৪) নামের নবম শ্রেণীর এক ছাত্রী । গতকাল সোমবার দুপুরে মেয়রের কক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের গার্লস টেকওভার কর্মসূচির আয়োজন করে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) জামালপুর জেলা শাখা।

জামালপুর পৌরসভার অফিশিয়াল কভার ফাইলের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেন বর্তমান মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু ও দায়িত্ব গ্রহণ করেন ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) জামালপুর জেলা শাখার চাইল্ড পার্লামেন্ট জয়ন্তী প্রিক্যাডেট অ্যান্ড হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী লামিয়া রহমান ভাবনা।

লামিয়া জাহান ভাবনা বলেন, ‘প্রতীকী মেয়র হয়েছি। ভবিষ্যতে আমি দেশের প্রধানমন্ত্রী হতে চাই। প্রধানমন্ত্রী হয়ে দেশের সেবা করব। দেশকে বাল্যবিয়ে, শিশু নির্যাতন ও ধর্ষক মুক্ত করব। জামালপুর পৌরসভাকে নারী ও শিশুর জন্য নিরাপদ ও যৌন হয়রানি বা নির্যাতন এবং বৈষম্যহীন শহর হিসেবে গড়ে তুলতে কয়েকটি প্রস্তাব করেছি।’

মেয়র ছানোয়ার হোসেন ছানু বলেন, আমার খুবই ভালো লাগছে, একজন স্কুলছাত্রী মেয়রের চেয়ারে বসে বক্তব্য দিচ্ছে। প্রতীকী মেয়রের সুপারিশগুলো আমরা আমাদের কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত