প্রাচীন মিসরের ইতিহাস থেকে উঠে আসা চরিত্র হার্মাসিস। বিদেশি শক্তির হাত থেকে মিসরকে রক্ষার জন্য দেবতাদের দ্বারা আদেশপ্রাপ্ত হয় হার্মাসিস। এ দায়িত্ব নিয়ে কৌশলে ক্লিওপেট্রার প্রাসাদে ঢুকে পড়ে, রাজজ্যোতিষীর কাজ নেয়। ক্লিওপেট্রাকে হত্যার পরিকল্পনা করে সে। কিন্তু সফল হয় না। তার পথে বাধা হয়ে দাঁড়ায় প্রেম, ছলনা আর বিশ্বাসঘাতকতা।
এমন গল্পে মঞ্চে নতুন নাটক ‘হার্মাসিস ক্লিওপেট্রা’ নিয়ে আসছে নাট্যদল অনুস্বর। এটি দলের নবম প্রযোজনা। রাহমান চৌধুরীর লেখা এ নাটকের নির্দেশনা দিচ্ছেন মোহাম্মদ বারী। তিনি জানিয়েছেন, নাটকটি মঞ্চে আনার জন্য তিন মাস ধরে মহড়া করছেন তাঁরা। মোহাম্মদ বারী বলেন, ‘মানুষের সবচেয়ে অদ্ভুত আবেগের নাম যদি হয় প্রেম, তবে তার চেয়ে বড় মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কঠোর কঠিন বাস্তবতা। যুগে যুগে এই দুইয়ের গোলকধাঁধায় বহু দৃঢ়চিত্তের মানুষও কখনো কখনো পা বাড়িয়েছে ভুল পথে। আবার সময় এবং স্বীকৃতির প্রয়োজনে কেউ দাঁতে দাঁত চেপে মেনে নিয়েছে বাস্তবতা। প্রাচীন মিসরের প্রেক্ষাপটে প্রেম ও বাস্তবতা—দুইয়ের মধ্যে একটি বেছে নেওয়ার রূঢ় বয়ান হার্মাসিস ক্লিওপেট্রা।’
নাটকে হার্মাসিস চরিত্রে অভিনয় করছেন এস আর সম্পদ আর ক্লিওপেট্রা চরিত্রে দেখা যাবে ফৌজিয়া করিম অনুকে। এ ছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন মেরিনা মিতু, যজ্ঞোসিনী মৌ, মোহাম্মদ বারী, প্রশান্ত হালদার, সাইফ সুমন, মাহফুজ সুমন, পিয়ার মোহাম্মদ, নুরুজ্জামান প্রমুখ। সংগীতে ইউসুফ হাসান অর্ক, পোশাক পরিকল্পনায় তামান্না হক সিগমা।
রাজধানীর বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ২৩ আগস্ট থেকে ২৬ আগস্ট—চার দিনে নাটকটির চারটি প্রদর্শনী হবে। ২৩ আগস্ট বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হবে উদ্বোধনী মঞ্চায়ন, এরপর পরবর্তী তিন দিন একই সময়ে দেখা যাবে নাটকটির আরও তিনটি প্রদর্শনী। এরই মধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫