
সাফল্যের সম্ভাবনা বলতে গেলে শূন্যই ছিল, তবু বেঁচে ছিল আশা। কিন্তু প্রত্যাশা আর বাস্তবতার সেতুবন্ধন ঘটেনি। হয়নি কোনো অসাধারণ কিছু। পদকের খাতায় শূন্য যোগ করে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ব্যর্থ এক অভিযান শেষ করেছে বাংলাদেশ।
বার্মিংহাম গেমসে বাংলাদেশের শেষ ডিসিপ্লিন ছিল কুস্তি। আগের ছয় ডিসিপ্লিনের ব্যর্থতা ধরে রেখে ভরাডুবি ঘটেছে কুস্তিতেও। বাংলাদেশের তিন কুস্তিগির দোলা খাতুন, আবদুর রশিদ হাওলাদার ও লিটন বিশ্বাস প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের কোনো সুযোগই পাননি। জিততে পারেননি একটি পয়েন্টও। শরীরনির্ভর খেলায় বাংলাদেশের খেলোয়াড়েরা শক্তি আর কৌশলে কতটা পিছিয়ে বার্মিংহাম গেমস সেটা বুঝিয়ে দিল আরেকবার।
আগের কমনওয়েলথ গেমস থেকে বাংলাদেশের যত অর্জন, সবই ছিল শুটিং থেকে। সাফল্য আসতে পারত আর্চারি থেকেও। কিন্তু এবারের কমনওয়েলথ গেমসের ডিসিপ্লিন থেকে শুটিং আর আর্চারিকে বাদ দেওয়ায় চিন্তায় পড়েছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। সাত ডিসিপ্লিনের ব্যর্থ এক অভিযানে অর্জন শুধু ‘অভিজ্ঞতা’। অতীতেও বাংলাদেশের অ্যাথলেটরা অভিজ্ঞতা অর্জন করেছেন, এবারও করলেন। কিন্তু এত অভিজ্ঞতা কতটা কাজে লাগে, সেই উত্তর এখনো অজানা। ভালো মানের কোচ, উন্নত সুযোগ-সুবিধা আর দীর্ঘ প্রশিক্ষণ ছাড়া যে পদক আসে না, সেটা জেনেও উদ্যোগ নেন না কর্মকর্তারা।
কমনওয়েলথ গেমস থেকে শূন্য হাতে ফিরলেও ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত জায়গা করে নিয়েছেন ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানের প্রতিবেদনে। এসএ গেমসে দুই সোনাজয়ী মাবিয়াকে গার্ডিয়ান উপস্থাপন করেছে বাংলাদেশের নারীর ক্ষমতায়নের প্রতীক হিসেবে। কমনওয়েলথের ব্যর্থতা ভুলে ফেডারেশনের কর্মকর্তারা পাখির চোখ করেছেন ৯ আগস্ট তুরস্কের কোনিয়ায় হতে যাওয়া ইসলামিক সলিডারিটি গেমসের দিকে। বার্মিংহামের আনুষ্ঠানিকতা শেষে খেলোয়াড়েরা চলে যাবেন কোনিয়ায়। সেখানে বাংলাদেশ অংশ নেবে ১১ ডিসিপ্লিনে। কমনওয়েলথে না থাকলেও সলিডারিটি গেমসে আছে শুটিং ও আর্চারি।
সলিডারিটি গেমস শুধু ইসলামিক অন্তর্ভুক্ত দেশগুলোর হওয়ায় আছে পদকের সম্ভাবনাও। কমনওয়েলথ থেকে অর্জিত অভিজ্ঞতা তুরস্কে কাজে লাগাতে পারলে একবারে শূন্য হাতে দেশে ফিরতে হবে না অ্যাথলেটদের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫