সাধারণত কোনো ইস্যু নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকেন এ আর রাহমান। তবে সম্প্রতি তিনি রিমিক্স ট্রেন্ডের কড়া সমালোচনা করেছেন। মণিরত্নম পরিচালিত ‘পন্নিইন সেলভান’ সিনেমার প্রচারে ভারতের বিভিন্ন অঞ্চল ঘুরছেন রাহমান। তারই ফাঁকে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যত বেশি ওই গানগুলো শুনি, ততই বিরক্ত লাগে। এতে একজন সুরকারের উদ্দেশ্যই বিকৃত হচ্ছে! অনেকেই বলে, ‘‘আমরা নতুন করে সৃষ্টি করছি।’’ কে-ইবা এই সৃষ্টির অধিকার দিয়েছে তাদের।’ এই কথাগুলোয় রাহমানের উষ্মা স্পষ্টভাবেই পাওয়া যায়।
রাহমান নিজেও রিমিক্স গান তৈরি করেছেন। ২০০৭ সালে ‘পোনমাগাল বানঢাল’ নামে একটি গান তৈরি করেছিলেন রাহমান, যা সত্তরের দশকের শিবাজির সিনেমা ‘সরগম’ থেকে নেওয়া। এ নিয়ে তিনি বলেন, ‘আমি যখন অন্যের সুর নিয়ে কাজ করি, সতর্ক থাকি। বিষয়টা এত সাদাকালো নয়। একে অন্যের কাজের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।’
কেউ রিমিক্স করতে চাইলে তিনি প্রযোজক ও পরিচালকদের কীভাবে মোকাবিলা করেন জানতে চাইলে রাহমান বলেন, ‘অনেকেই আমার গান রিমিক্স করতে চান। একটা ঘটনা বলি, সেদিন আমি ও মণিরত্নম আমাদের নতুন চলচ্চিত্রের মিউজিক লঞ্চ করলাম। প্রযোজকেরা আমাদের পুরোনো স্মৃতি মনে করিয়ে বললেন, “আপনাদের প্রতিটি গান এখনো তাজা শোনাচ্ছে।” এর কারণ গানগুলো ডিজিটাল মাস্টারিংয়ে করা। সেখানে নতুন আর কী যোগ করবে! বেশির ভাগ সময়ে রিমিক্স ব্যাপারটি আমার কাছে অদ্ভুত লাগে। বিকৃত লাগে।’ এ আর রাহমানের সংগীতে ‘পন্নিইন সেলভান’ সিনেমায় পাঁচটি গান রয়েছে। সিনেমাটি আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫