সিনেমার শুটিং করতে ঢাকায় আসার অনুমতি (ওয়ার্ক পারমিট) পেয়েছেন কলকাতার অভিনেত্রী পার্নো মিত্রসহ ভারতীয় ১৫ শিল্পী ও কলাকুশলী। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ইস্যু হওয়া আদেশে এ তথ্য জানা গেছে। সিনেমার নাম ‘সুনেত্রা সুন্দরম’। অনুমতিপ্রাপ্তরা হলেন সিনেমার পরিচালক শিব রাম শর্মা, অভিনেত্রী পার্নো মিত্র, রূপাঞ্জনা মিত্র, সহকারী পরিচালক প্রিয়াঙ্কা মণ্ডল, প্রোডাকশন ম্যানেজার সোমনাথ ঘোষ, ক্যামেরা কেয়ারটেকার আমুলিয়া মাঝি, তাপস নায়ক, সানু সিং রায়, সাউন্ড রেকর্ডার রবীন্দ্রনাথ মৈত্রী, মেকআপ আর্টিস্ট সন্তোষী সাহা, লাইট গ্রাফার কৃষ্ণেন্দু দাস, আর্ট সেটিং দেবাশীষ সিনহা রায়, ফটোগ্রাফার অনির্বাণ মিত্র ও ফোকাস ফোলার রাজ কুমার ঠাকুর।
দলটি কবে ঢাকায় আসবে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে ২৫ অক্টোবরের মধ্যে এ দেশে এসে বা অবস্থান করে দুই দিন শুটিংয়ে অংশ নিতে পারবেন তাঁরা। চুক্তিপত্রে শিল্পী-কলাকুশলীদের পারিশ্রমিকের পরিমাণের ওপর ৩০ শতাংশ ট্যাক্স দিতে হবে বলেও উল্লেখ আছে চিঠিতে।
বিডি বক্স প্রোডাকশনের ব্যানারে ‘সুনেত্রা সুন্দরম’ প্রযোজনা করছেন মাহমুদুর রহমান। বাংলাদেশের এই সিনেমাটির শুটিং শুরু হয় গত ২৩ মার্চ কলকাতায়। গল্প আবর্তিত হয়েছে এক নারী স্কলারকে নিয়ে। তিনি কিডনির সমস্যায় ভুগছেন। ফলে তাঁর প্রস্রাবের প্রয়োজন হয় ঘন ঘন। চেষ্টা করলেও চেপে রাখতে পারেন না। সমস্যা হয় তখন, যখন অনেক জায়গায় ওয়াশরুম পাওয়া যায় না। এমন একটি সামাজিক অবস্থা নিয়ে এগিয়ে যায় সিনেমা।
সিনেমার নামভূমিকায় অর্থাৎ সুনেত্রা চরিত্রে অভিনয় করছেন টালিউড অভিনেত্রী পার্নো মিত্র। তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেতা সোমরাজ মাইতিকে। আরও আছেন বাংলাদেশের ফারজানা চুমকি, সালহা খানম নাদিয়াসহ অনেকেই।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫