
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর ভবনে গত সোমবার এক ব্যবসায়ীকে তুলে নিয়ে সাত ঘণ্টা আটকে রাখার পর গতকাল মঙ্গলবার আবারও তাঁকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে বসুরহাট জিরো পয়েন্ট এইচআর সিটি মার্কেটের ব্যবসায়ী রূপক মজুমদারকে (৪২) তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন ওই মার্কেটের ব্যবসায়ীরা।
এইচআর সিটি মার্কেটটি কাদের মির্জার প্রতিপক্ষ তাঁর ভাগনে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের নেতা ফখরুল ইসলাম রাহাতের মালিকানাধীন। ব্যবসায়ী রূপক মজুমদার বসুরহাট বাজারের এইচআর সিটি কমপ্লেক্সে সাথী টেলিকম নামক ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক।
গত সোমবার রাত ৯টায় কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের নেতৃত্বে বসুরহাট পৌরসভা থেকে একদল পুলিশ রূপক মজুমদারকে উদ্ধার করে প্রথমে থানায় আনে। পরে সেখান থেকে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার মোবাইলে সোমবার রাতে একাধিকবার ফোন করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
গতকাল মঙ্গলবার সকালে ব্যবসায়ী রূপক মজুমদার তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে বসলে তাকে আবারও তুলে প্রথমে পৌরসভায় নিয়ে যাওয়া হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সুবোধ মজুমদারের ছেলে রুবেল মুজমদারকে দিয়ে রূপক মজুমদারসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়। অভিযোগে হিন্দুধর্মাবলম্বীদের মধ্যে উসকানি এবং নানা বিভেদ সৃষ্টির অভিযোগ আনা হয়। এরপরই কাদের মির্জার নেতৃত্বে রূপক মজুমদারকে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে আসে। গতকাল বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই মামলা থানায় রেকর্ড হয়নি।
এইচআর সিটি কমপ্লেক্স বিপণিবিতানের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান ব্যবসায়ী রূপক মজুমদারকে দোকান থেকে তুলে নিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমেন জানান, গত সোমবার রাতে রূপক মজুমদারকে উদ্ধার করে চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল আবারও মেয়র কাদের মির্জা তাঁকে থানায় এনে বিভিন্ন অভিযোগ দিয়ে যান। এসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫