সংযুক্ত আরব-আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত এক সেমিনারে সরকারি কর্মকর্তারা বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে পরিকল্পিত এবং অত্যন্ত কার্যকর অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। এসব অঞ্চলে অচিরেই দুবাই থেকে উল্লেখ করার মতো বিদেশি বিনিয়োগ আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
গত শুক্রবার ওয়ার্ল্ড এক্সপো-২০২০ এর বাংলাদেশ প্যাভিলিয়ন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করুন: সীমান্তের বাইরের সুযোগ’বিষয়ক সেমিনারে তাঁরা এসব কথা বলেন। সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ মিশন এবং দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের সহযোগিতায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) সেমিনারের আয়োজন করে।
আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বেজার নির্বাহী সদস্য আব্দুল আজিম চৌধুরী। এ ছাড়া দুবাইয়ে বাংলাদেশের কনস্যুনাল জেনারেল বি এম জামাল হোসেন সেমিনারে উপস্থিত ছিলেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫