সানগ্লাস পরলে একদিকে যেমন বেশ স্টাইলিশ ও চটকদার দেখায়, অন্যদিকে সানগ্লাসের স্বাস্থ্যসুবিধাও পাওয়া যায়। বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন উপাদানে তৈরি দামি সানগ্লাস আছে বাজারে। কোনোটির চেয়ে কোনোটি কম যায় না স্টাইল ও দামে। চলুন দেখে নেওয়া যাক।
৫. লাক্সারিয়েটর ক্যানারি
ডায়মন্ড গ্লাস
লস অ্যাঞ্জেলেসভিত্তিক গয়না ও চশমার ডিজাইনার ফ্রাঙ্কো ইনকরপোরেটেড ২০০৪ সালে লাক্সারিয়েটর কালেকশন তৈরি করেছিলেন। বিলাসবহুল হীরাখচিত এই সানগ্লাসগুলো সোনালি, গোলাপি, হলুদ ও সাদা মোট চারটি রঙের ফ্রেমে পাওয়া যায়। এর দাম ৬৫ হাজার ডলার বা ৫৬ লাখ ৪ হাজার টাকা প্রায়।
৪.কার্তিয়ারের প্যান্থার সানগ্লাস
কার্তিয়ার একটি বিখ্যাত ফরাসি ফ্যাশন ব্র্যান্ড। ইংল্যান্ডের রাজপরিবারের অনেক সদস্যসহ বিভিন্ন সেলিব্রিটির পছন্দের তালিকায় শীর্ষে আছে এ ফ্যাশন ব্র্যান্ডের পণ্য। শুনে যেমনটা মনে হয়, কার্তিয়ার প্যান্থার সানগ্লাসে আসলেই ডাঁটির জায়গায় বসানো আছে ১৮-ক্যারেট সাদা সোনায় তৈরি দুটো সুদৃশ্য প্যান্থার। তার ওপর, এই চশমাটিতে ৫৬১টি হীরা ও ৬৪৫টি নীল নীলকান্তমণি বসানো রয়েছে। এর দাম ১ লাখ ৫৯ হাজার ডলার বা ১ কোটি ৩৭ লাখ টাকা প্রায়।
৩.শিলসের পান্না সানগ্লাস
রোমান সম্রাট নিরো সবুজ রত্নপাথরের মধ্য দিয়ে গ্ল্যাডিয়েটরদের লড়াই দেখতেন বলে জানা যায় ইতিহাসের বই থেকে। এ ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের বিখ্যাত শিলস জুয়েলার্স পান্না সানগ্লাস তৈরি করেছে। তাদের তৈরি এই পান্না সানগ্লাসটির লেন্স জোগাড় করতে পাঁচ বছর এবং সেগুলো পালিশ করতে ও কাটতে তিন মাস সময় লেগেছে বলে জানিয়েছেন শিলসের ব্যবস্থাপনা পরিচালক অ্যালবার্ট বেনসিমন। এর দাম ২ লাখ ডলার বা ১ কোটি ৭২ লাখ টাকা।
২. ডলচে অ্যান্ড গাবানা
ডিজি২০২৭বি সানগ্লাস
ডলচে অ্যান্ড গাবানা একটি ইতালীয় বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড। ম্যাডোনা, কিম কার্দাশিয়ান, অ্যাঞ্জেলিনা জোলিসহ আরও অসংখ্য সেলিব্রিটির পছন্দের ব্র্যান্ড এটি। এই জনপ্রিয় ব্রান্ডের ডিজি২০২৭বি মডেলের বিলাসবহুল সানগ্লাসটি খাঁটি সোনার ফ্রেমে তৈরি। বাদামি লেন্সের এই সানগ্লাসটির দাম ৩ লাখ ৮৩ হাজার ডলার বা ৩ কোটি ৩০ লাখ টাকা প্রায়।
১. শপার্ড সানগ্লাস
তালিকার শীর্ষে রয়েছে ৪ লাখ ডলার বা ৩ কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকা মূল্যের শপার্ড সানগ্লাস। বিখ্যাত সানগ্লাস নির্মাতা ডি রিগো ভিশন বিখ্যাত সুইস জুয়েলারি হাউস শপার্ডের জন্য এই মাস্টারপিসটি তৈরি করেছিলেন। বিশেষ কৌশল ব্যবহার করে তৈরি ডি রিগো এই সানগ্লাসের জায়গায় জায়গায় হীরাগুলো এমন ঘনিষ্ঠভাবে বিছিয়ে দেওয়া হয়েছে যে সেগুলো থেকে অসাধারণ আলো নির্গত হয়। এলটন জন, টম জোন্স ও গিনেথ প্যালট্রোর মতো বড় তারকারা চোখে দিয়েছেন এই সানগ্লাস।
সূত্র: ফিন্যান্স অনলাইন

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৭ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫