
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে তৈরি সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ শিগগির মুক্তি পাবে বিশ্বজুড়ে। সিনেমা হলে মুক্তির আগে ‘মুজিব’ দেখানো হবে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। কানাডার টরন্টোতে ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। এই উৎসবেই প্রথমবারের মতো সিনেমাটি দেখতে পাবেন দর্শক।
কানাডায় বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, ১৩ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বেল লাইট বক্স সিনেমা ৭-এ মুজিব: একটি জাতির রূপকার প্রথমবারের মতো প্রদর্শিত হবে। সেখানে সিনেমার টিম ছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশের অনেকে।
মুজিব সিনেমার পক্ষ থেকে টরন্টো উৎসবে যোগ দিতে কানাডা যাচ্ছেন এ সিনেমার তিন অভিনয়শিল্পী আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা ও নুসরাত ফারিয়া। এ সিনেমায় শুভ অভিনয় করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিণত বয়সের চরিত্রে, শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন তিশা আর নুসরাত ফারিয়া আছেন শেখ হাসিনার চরিত্রে। এ ছাড়া তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও যুগ্ম সচিব মো. কাউসার আহাম্মদের উৎসবে উপস্থিত থাকার কথা রয়েছে।
গত মাসে একটি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুজিব: একটি জাতির রূপকার সিনেমার নির্মাতা শ্যাম বেনেগাল জানিয়েছিলেন টরন্টো উৎসবে সিনেমাটি প্রদর্শনের কথা। তিনি বলেন, ‘শেখ হাসিনা খুব আগ্রহী আন্তর্জাতিক কোনো চলচ্চিত্র উৎসবে সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনীর ব্যাপারে। বিশেষ করে সেই দেশে, যেখানে অনেক বাংলাদেশির বসবাস। সে বিবেচনায় টরন্টো উৎসবেই সিনেমাটির পর্দা উঠছে।’
শ্যাম বেনেগাল জানিয়েছেন, এই উৎসবে প্রদর্শনের পর এ বছরের যেকোনো সময় মুক্তি পাবে সিনেমাটি। যেহেতু এটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনা, তাই দুই দেশে একসঙ্গেই মুক্তি পাবে। বিশ্বের আরও অনেক দেশে মুজিব মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। সিনেমাটি তৈরি হয়েছে বাংলা ভাষায়। অন্য ভাষাভাষীদের সুবিধার্থে হিন্দি ও ইংরেজি সাবটাইটেল করা হয়েছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫