
২০২১ সালকে বিদায় জানিয়ে শুরু হলো নতুন বছর। নতুন বছর মানে নতুন স্বপ্ন, নতুন আশা। আজকের পত্রিকাকে সেই আশা-প্রত্যাশার কথা জানিয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের তারকারা।
সাকিব আল হাসান, অলরাউন্ডার, বাংলাদেশ
সবকিছু মিলিয়ে ২০২১ সালটা মূল্যায়ন করার মতো তেমন কিছু ছিল না। সবচেয়ে হতাশার ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপটা। যে সুযোগ আমাদের ছিল, সেটি আমরা কাজে লাগাতে পারিনি। বাংলাদেশ যদি কোনো বছর খারাপ করে থাকে, পরের বছরে কীভাবে যেন দলটা ভালোভাবে ঘুরে দাঁড়ায়। ২০১৪ সালটা সম্ভবত বাজে গিয়েছিল। পরের বছর কিন্তু আমরা ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম। আশা করি নতুন বছরেও তেমন কিছু করতে পারব।
মুমিনুল হক, অধিনায়ক, বাংলাদেশ টেস্ট দল
আগের বছরে যা হয়েছে, সেটা নিয়ে না ভেবে নতুন বছরে ভালো শুরু করতে উন্মুখ হয়ে আছি। শুরুটা ভালো হলে পরের চ্যালেঞ্জগুলোও ভালোভাবে নেওয়া যায়। আগামী বছরে বাংলাদেশ দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে চাই। গত এক বছরে যে ভুলগুলো করেছি, সেগুলো থেকে বের হয়ে কীভাবে ভালো খেলা যায় সেভাবে চিন্তা করছি। খুব বড় কিছু না ভেবে আমরা মূলত ছোট ছোট লক্ষ্য সামনে রেখে এগোতে চাই।
জামাল ভূঁইয়া, অধিনায়ক, বাংলাদেশ ফুটবল দলজীবন খুবই ছোট এক যাত্রা, তাই আমাদের আরও বড় স্বপ্ন দেখতে হবে। ২০২২ সালকে নিজের করে নিতে সেরাটা দিতে হবে। ফুটবলে আমরা চাই আরও ভালো খেলতে, আরও আরও গোল করতে। নিজেদের সেরাটা দিতে চাই। নতুন বছরে দেশের ফুটবল আরও এগিয়ে যাক, এই প্রত্যাশা। শুভ ইংরেজি নববর্ষ। ধন্যবাদ ২০২১ সাল। সবার জীবন সুন্দর হোক।
রোমান সানা, তিরন্দাজ, বাংলাদেশ
সব মিলিয়ে আর্চারিতে আমাদের ২০২১ সালটা দারুণ কেটেছে। নতুন বছরে আমাদের মূল লক্ষ্য এশিয়ান গেমসকে ঘিরে। ৫ জানুয়ারি থেকে আমাদের ক্যাম্প শুরু হচ্ছে। আরও বেশ কিছু টুর্নামেন্ট আছে। ২০২১ সালে আমরা যে সাফল্য পেয়েছি, ২০২২ সালে আমরা তার চেয়েও বেশি সাফল্য চাই। পুরোনো বছরে যত ভুলত্রুটি ছিল তা শুধরে নতুন বছরে আমরা যেন দেশকে আরও ভালো কিছু দিতে পারি, সেটারই প্রত্যাশা।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫