এটি বরিশাল অঞ্চলের খাবার। ভাত ও তরকারির সঙ্গে সারা বছরই খাওয়া হয়। বরিশাল ছাড়া অন্যান্য অঞ্চলে এ খাবারটি তেমন খাওয়া হয় না।
উপকরণ
মসুর ডালবাটা, নারকেলবাটা ও চিংড়ি মাছবাটা ১ কাপ করে, হলুদের গুঁড়ো ১ চা-চামচ, কাঁচা মরিচবাটা ২ চা-চামচ, লবণ স্বাদমতো, নারকেল পানি ১ টেবিল চামচ, পেঁয়াজবাটা ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, সরিষার তেল ১ টেবিল চামচ, দেড় ফুট লম্বা কলাপাতা দুটি।
প্রণালি
কলাপাতা ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়ে সরিষার তেল মেখে নিন। এরপর সব উপকরণ একসঙ্গে মেখে কলাপাতার ওপরে ঢেলে চেপে চেপে আধা ইঞ্চি পুরু করে দিন। এরপর তাওয়া গরম করে তার ওপর উপকরণসহ কলাপাতা বসিয়ে ঢেকে দিন। চুলায় আঁচ খুব অল্প রাখুন। আধা ঘণ্টা পর তাওয়া থেকে সাবধানে নামিয়ে একটা সমান প্লেটে রেখে অন্য কলাপাতা প্লেটের ওপর দিয়ে আস্তে করে উল্টে দিন। এখন আবার নতুন পাতার অংশ গরম তাওয়ায় বসিয়ে ঢেকে দিন। এভাবে দুই পাশের অংশ ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার মিষ্টি ভাজা।
রেসিপি ও ছবি, সোনিয়া নাছরিন সিমি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫