ঝিকরগাছায় বিভিন্ন কোম্পানির গোখাদ্য গমের ভুসিতে কাঠের গুঁড়া পাওয়া যাচ্ছে বলে খামারিরা অভিযোগ তুলেছেন।
তাঁরা বলছেন, এসব খাদ্য গরুতে খেতে চায় না। যা-ও একটু খায় তাতে গবাদিপশু অসুস্থ হয়ে পড়ছে। এমন অবস্থায় গরুর খামারিরা দুশ্চিন্তায় পড়েছেন।
উপজেলার ছুটিপুর গ্রামের খামারি সজ্জেল আলী বলেন, ‘গত শনিবার ছুটিপুর বাজারে শহীদ নামের একজনের দোকান থেকে চার কেজি গমের ভুসি কিনে নিয়ে আসি। পর দিন গরুকে খেতে দেওয়ার সময় বুঝতে পারি, সেগুলোতে অনেক কাঠের গুঁড়া মিশ্রিত রয়েছে।’
অবসরপ্রাপ্ত সরকারি এই কর্মচারী আরও বলেন, ‘বিষয়টি পরীক্ষা করতে পরের দিন একই দোকান থেকে অন্য বস্তার দুই কেজি ভুসি ক্রয় কিনে আনি। সেখানেও গমের ভুসির পরিবর্তে ধানের কুড়া পাওয়া গেছে। এ জন্য বেশ কয়েক দিন ধরে এসব ভুসি গরু খাচ্ছে না।’
দোকানি শহীদুল ইসলাম শহীদ বলেন, ‘আমি বাজারের পাইকার আয়ুব হোসেনের কাছ থেকে ভুসি কিনে খুচরা বিক্রয় করি। আমার নিজেরও ছয়টি গরু আছে।’
শহীদুল ইসলাম শহীদ বলেন, ‘গত কয়েক দিন ধরে আমার নিজের গরুও এ ভুসি মুখে তুলছে না। আমি সাধারণত দুটি কোম্পানির ভুসি বিক্রি করি। এত নামীদামি কোম্পানির পণ্যে যদি ভেজাল থাকে তাহলে আমার কিছু করার নেই।’
উপজেলা বল্লা গ্রামের গরু পালনকারী আব্দুল মমিন বলেন, ‘কিছুদিন ধরে চিকন ভুসি কিনলেই তাতে ভেজাল পাওয়া যাচ্ছে। এতে গরুর অসুখ বিসুখ বেড়ে গেছে।’
একই গ্রামের নাসির উদ্দিন বলেন, ‘আমি নতুন বস্তা খুলে দোকান থেকে ভুসি নিয়ে গিয়েছি। সেখানেও কুড়া পেয়েছি।’
উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, ‘নামীদামি কোম্পানির পণ্যে যদি ভেজাল থাকে, তাহলে আমরা অসহায় হয়ে যাই। ভেজাল খাদ্যে গবাদিপশুর অসুখ বিসুখ বেড়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫