গত কয়েক বছরে ঈদসহ বিশেষ দিবসে দেখা গেছে পড়শী অভিনীত নাটক। কিন্তু এবার ঈদে তাঁর কোনো নাটক আসেনি। তবে ঈদের আগে না হলেও ঈদের পরে পড়শী উপহার দিলেন তাঁর নতুন গান ‘এই দুটি চোখে’।
সুদীপ কুমার দীপের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন জুয়েল মোর্শেদ। গানের র্যাপ অংশ গেয়েছেন জি এম আশরাফ। এ ছাড়া এই গানে কোরাস হিসেবে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় বাংলা গান ‘আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন নয়।’ গত বুধবার পড়শীর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।
সর্বশেষ গত বছর নতুন গান নিয়ে এসেছিলেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। ‘ওরে মন’ শিরোনামের গানটিতে পড়শীর সঙ্গে গেয়েছিলেন আরেফিন রুমি। গানের ভিডিওতে মডেল হিসেবেও দেখা গেছে দুই শিল্পীকে। সে সময় পড়শী জানিয়েছিলেন, দুই মাস পরপর নিজের ইউটিউব চ্যানেলে নতুন গান নিয়ে আসবেন তিনি। দুই মাস পর না এলেও এবার ঈদুল আজহা উপলক্ষে নতুন একক গান প্রকাশ করলেন পড়শী।
এই দুটি চোখে গানটির ভিডিওতে পড়শীকে দেখা গেল ব্যাংক ডাকাতের ভূমিকায়। তাঁর সঙ্গে আছেন ইমরান আহমেদ সওদাগর। তিনি অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার চরিত্রে, যিনি পড়শীকে আইনের আওতায় আনতে ছদ্মবেশে তাঁর দলে যোগ দেন। একসময় একে অপরের প্রেমে পড়ে যান তাঁরা। শেষ পর্যন্ত ব্যাংক ডাকাতির পর পড়শীকে গ্রেপ্তার করলেও সবার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান তাঁরা। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সোহেল রাজ।
পড়শী বলেন, ‘শ্রোতারা আমার কাছ থেকে সব সময় রোমান্টিক ঘরানার গান শুনতে চায়। কিন্তু ব্যক্তিগতভাবে আমি সব সময় ভিন্ন ধরনের কিছু করার চেষ্টা করতে পছন্দ করি। অনেক দিন পর এই ধরনের গান করা হলো। শোনার পাশাপাশি গান এখন দেখার বিষয়। তাই গানের ভিডিওতে একটি গল্প তুলে ধরা হয়েছে। আশা করছি, সবাই উপভোগ করবেন মিউজিক ভিডিওটি।’
গানের পাশাপাশি নাটকেও দেখা যায় পড়শীকে। তবে এবার ঈদের কোনো নাটকে দেখা যায়নি তাঁকে। পড়শী বলেন, ‘একাধিক নাটকের চিত্রনাট্য পেলেও পছন্দ হয়নি। তাই এবার ঈদের কোনো নাটকে অভিনয় করিনি। আমি আসলে বেশি কাজ করাতে বিশ্বাসী নই। গানের ক্ষেত্রেও তাই। পছন্দ না হলে কোনো কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। কাজ কম করলে ভেবেচিন্তে করা যায়, কাজটা ভালো হয়।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫