আরটিভির আয়োজনে চলছে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ইয়াং স্টার। এবার পঞ্চকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন ও দ্বিজেন্দ্রলাল রায়ের গান দিয়ে সাজানো হয়েছে ইয়াং স্টারের বিশেষ তিনটি পর্ব। পর্বগুলোয় প্রতিযোগীরা গেয়েছেন পঞ্চকবির গান। বিশেষ পর্বগুলোয় অতিথি বিচারক হয়েছেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও নজরুলসংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা।
রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘রিয়েলিটি শো’তে পঞ্চকবির গান নিয়ে বিশেষ পর্ব আয়োজনের বিষয়টা ভালো লেগেছে। আরও ভালো লেগেছে তরুণদের কণ্ঠে পঞ্চকবির গান শুনে, খুব ভালো গেয়েছে তারা।’
ফাতেমা তুজ জোহরা বলেন, ‘ছোট ছোট ছেলেমেয়ে কী সুন্দর করে কঠিন গানগুলো গাইল! পঞ্চকবির গান গাওয়া এত সহজ নয়। এই আয়োজনের মাধ্যমে ভালো ভালো শিল্পী উঠে আসবে বলে আমি বিশ্বাস করি।’
তিনটি পর্বের প্রতিটি পর্বেই অতিথি বিচারকের সঙ্গে থাকবেন এই আয়োজনের প্রধান তিন বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী।
আজ রাত ৮টায় আরটিভিতে পঞ্চকবির গানের প্রথম পর্ব প্রচারিত হবে। অন্য দুটি পর্ব প্রচারিত হবে ৫ ও ১১ জানুয়ারি একই সময়ে, একই চ্যানেলে।
সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এ রিয়েলিটি শো উপস্থাপনা করছেন মডেল ও অভিনেতা ইমতু রাতিশ ও নৃত্যশিল্পী রুহানী সালসাবিল লাবণ্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১২ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫