ক্যারিয়ারের দুই মেরুতে দাঁড়িয়ে বলিউড বাদশা শাহরুখ খান ও বাহুবলীখ্যাত প্রভাস। পরপর ফ্লপ সিনেমা দিয়ে দেয়ালে পিঠ ঠেকেছে প্রভাসের, অন্যদিকে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সাফল্যে উড়ছেন শাহরুখ। ব্যর্থতা পেছনে ফেলতে প্রভাস চেয়ে আছেন তাঁর পরবর্তী সিনেমা ‘সালার’-এর দিকে। সিনেমাটি নিয়ে বেশ সতর্ক এই নায়ক। সাফল্য যেন হাতছাড়া না হয়, এ কারণে কিছু দৃশ্যের শুটিংও করছেন নতুন করে।
প্রথমে সেপ্টেম্বরে মুক্তির তারিখ ঘোষণা করলেও পরে সালারের মুক্তি পিছিয়ে নেওয়া হয় ২২ ডিসেম্বরে বড়দিন উপলক্ষে। সেখানে প্রভাসের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন শাহরুখ খান। একই দিন মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে শাহরুখের ‘ডানকি’ সিনেমার। এমন খবরে দুই তারকার ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। গতকাল সকাল থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, পিছিয়ে যাচ্ছে ডানকি।
অফিশিয়ালি কোনো ঘোষণা না এলেও ডানকির পিছিয়ে যাওয়ার খবর ঢালাওভাবে প্রচার করে ভারতীয় গণমাধ্যমগুলো। নেটিজেনদের অনেকে মন্তব্য করেন, প্রভাসের কারণে পিছিয়ে যাচ্ছেন শাহরুখ। সেই গুঞ্জনে পানি ঢেলে দিতে বেশি সময় নেয়নি ডানকি টিম। জানানো হয়, ২২ ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে ডানকি। বোঝাই যাচ্ছে, বছরে হ্যাটট্রিক সাফল্য পেতে মরিয়া শাহরুখ। বছরের শুরুতে পাঠান, মাঝে জওয়ান, আর শেষে ডানকি দিয়ে নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন বলেই মনে করছেন শাহরুখ ভক্তরা।
প্রভাসের ‘সালার’ পরিচালনা করেছেন প্রশান্ত নীল। এ সিনেমায় আরও অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন, শ্রুতি হাসান, মীনাক্ষী চৌধুরী প্রমুখ। অন্যদিকে ডানকিতে প্রথমবার শাহরুখ কাজ করছেন রাজকুমার হিরানির নির্দেশনায়। শাহরুখ খানের নায়িকা হয়েছেন তাপসী পান্নু। এ ছাড়া রয়েছেন ধর্মেন্দ্র ও ভিকি কৌশল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫