স্বেচ্ছাসেবক লীগের কথিত কর্মী সাগর তালুকদার (৩৫)। সংগঠনের নাম ভাঙিয়ে তিনি বগুড়ার শাজাহানপুর ও কাহালুতে মাদক ব্যবসা এবং চাঁদাবাজি করছেন বলে অভিযোগ রয়েছে। তাঁর বাহিনীর বেপরোয়া আচরণে অতিষ্ঠ হয়ে পড়েছেন দুই উপজেলার প্রায় ২০ গ্রামের বাসিন্দা।
শাজাহানপুর উপজেলার সাবরুল হাটখোলাপাড়া গ্রামের বাসিন্দা সাগরের নামে মামলা রয়েছে ১৮টি। এগুলোর মধ্যে তিনটি হত্যা মামলা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০১০ সাল থেকে সাগরের তাণ্ডব শুরু হলেও গত ১৩ বছরে তাঁকে কোনো শাস্তি পেতে হয়নি। তবে জেলহাজতে থেকেছেন অসংখ্যবার। বারবার জামিনে বের হয়ে আসার কারণে তাঁর ভয়ে মুখ খোলার সাহস পান না গ্রামের লোকজন। কিন্তু সাগরের দাবি, তাঁকে খারাপ বলার মতো কেউ এলাকায় নেই।
রানীরহাট-দুর্গাপুর আঞ্চলিক সড়কের পাশে সাবরুল বাজার। এই বাজারে রয়েছে সাগরের ব্যবসাপ্রতিষ্ঠান মামা-ভাগনে এন্টারপ্রাইজ। লোকজনের অভিযোগ, এখান থেকে বিভিন্ন নির্মাণকাজে জোর করে ইট, বালু, মাটি, সিমেন্ট ও রড সরবরাহ করা হয়। তবে সাগরের মূল পেশা চাঁদাবাজি ও মাদক ব্যবসা। এ জন্য তাঁর রয়েছে কমপক্ষে ৪০ জনের একটি বাহিনী। এর সদস্যরা বিভিন্ন গ্রামে ঘুরে মাদক ব্যবসার পাশাপাশি চাঁদা আদায়ের লক্ষ্যবস্তু নির্ধারণ করেন। এরপর সাগর ফোন করে নির্দিষ্ট পরিমাণ চাঁদা দাবি করেন। না দিলে জোর করে তুলে এনে টাকা আদায় করা হয়।
গ্রামের লোকজন জানান, শাজাহানপুরের সাবরুল, সাবরুল হিন্দুপাড়া, নন্দকুল, পদ্মগাড়ি, আশেকপুর, মাথইল চাপড়, চাঙ্গুইর, বৈঠাপাড়া এবং কাহালুর রঘুনাথপুর, ওলাহালি ডোমরগ্রাম, বিশা বড়গাছা, ভারসুন, পানিসারা, ভেটিসোনাই, অঘোর মলঞ্চা, ঢাকন্তা, গুড়বিশা ও শিবাকলমা গ্রামের বাসিন্দারা সাগর বাহিনীর কাছে জিম্মি। জমি চাষের পাওয়ার টিলার, ট্রাক্টর এবং ধান কাটার মেশিন গ্রামে ঢুকলেও চাঁদা দিতে হয়।
কাহালুর মালঞ্চা ইউনিয়নের চেয়ারম্যান নেছার উদ্দিন দাবি করেন, তাঁর ইউনিয়নের অন্তত আট গ্রামের মানুষ সাগরের কাছে জিম্মি।
তবে যোগাযোগ করা হলে এসব অভিযোগ অস্বীকার করে সাগর বলেন, ‘একজন মানুষ সবার কাছে ভালো হতে পারে না। এ কারণে আমাকে খারাপ বলতে পারেন। তবে আমার সামনে এসে খারাপ বলবে এমন মানুষ পাবেন না।’
শাজাহানপুর থানার ওসি আব্দুল কাদের জিলানী আজকের পত্রিকাকে বলেন, ‘সাগর ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী। কিন্তু মানুষজন নির্যাতনের শিকার হলেও থানায় আসে না।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫