
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর শিবনগর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল সম্প্রদায়ের এক প্রার্থীকে নিয়ে ভোটারদের মধ্যে চলছে আলোচনা। তিনি ইউনিয়নের গঙ্গা প্রসাদ আলুর ডাঙা গ্রামের কালেব টুডুর স্ত্রী ফ্রান্সিলিয়া মার্ডি ফ্রান্সি। তিনি বেসরকারি সংস্থা কারিতাস বিদ্যালয়ের একজন শিক্ষিকা। ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী হিসেবে তাঁর সঙ্গে লড়াই করছেন আরও আট প্রার্থী। এলাকাবাসী জানান, আগে থেকেই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ফ্রান্সিলিয়া মার্ডি জড়িত থাকায় ভোটের মাঠে সুবিধাজনক অবস্থায় রয়েছেন।
স্থানীয় ভোটার সুমন রায়, শফিকুল ইসলাম ও মোমেনা বেগম বলেন, ফ্রান্সিলিয়া মার্ডি অন্য সম্প্রদায়ের হলেও তিনি অসাম্প্রদায়িক চিন্তা-চেতনাসম্পন্ন নারী। তিনি মানুষের আপদে-বিপদে সহযোগিতায় ছুটে আসেন।
ফুলবাড়ী উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতির সভাপতি চুন্নু টুডু বলেন, অন্যান্য সম্প্রদায়ের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নারীরাও এখন এগিয়ে যাচ্ছেন, এটি খুশির ব্যাপার। ফ্রান্সিলিয়া মার্ডি ভোটে জয়ী হলে মানুষের সেবা করার পাশাপাশি তাঁকে দেখে অন্য নারীরাও সেবামূলক কাজে অংশ নেওয়ার আগ্রহ বাড়বে। এতে অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার উন্নতি হবে।
উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) মো. ওয়াজেদ আলী বলেন, ২৮ নভেম্বর তৃতীয় ধাপে উপজেলার ৭টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫