
বরুড়ার পশ্চিম নলুয়া গ্রামের বাসিন্দা শাহ জালালের বিরুদ্ধে বাড়ির চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ করেছেন তাঁর মা রাবেয়া বেগম। এ নিয়ে গত রোববার সন্ধ্যায় মা বাদী হয়ে বরুড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।
জানা গেছে, উপজেলার পশ্চিম নলুয়ার গ্রামের মৃত হাকিম ভূঁইয়ার স্ত্রী রাবেয়া বেগমের বড় ছেলে শাহ জালাল ভূঁইয়া গত শুক্রবার বাড়ির চলাচলের রাস্তায় ইটের দেয়াল নির্মাণ করেন। এতে রাবেয়া বেগমের অপর ৫ ছেলের স্ত্রী ও পরিবারের লোকজনের চলাচলে সমস্যায় পড়েন। রাবেয়া বেগম দেয়াল নির্মাণের সময় বাধা দিলে বড় ছেলে অভিযুক্ত শাহ জালাল ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন। এ ঘটনায় প্রতিকার চেয়ে মা রাবেয়া বেগম গত রোববার বাদী হয়ে ছেলের বিরুদ্ধে বরুড়া থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বরুড়া থানা পুলিশের এসআই আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে তিনি ঘটনার সত্যতা পান।
এদিকে অভিযুক্ত শাহ জালাল বলেন, ‘আমি আমার জায়গায় দেয়াল নির্মাণ করেছি। তাঁদের চলাচলের জন্য ওই রাস্তা দেবো না। অন্য দিকে আরেকটি রাস্তা আছে, প্রয়োজনে ওইটার সঙ্গে মিলিয়ে দেবো।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫