কয়েক দিন আগে রণবীর কাপুরকে ঘিরে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছিল। এক ভক্ত তাঁর সঙ্গে ছবি তুলতে আসেন। একবারের চেষ্টায় সেলফি তুলতে পারেননি ওই ভক্ত। দ্বিতীয়বার সেলফি তুলতে গেলেই রেগে আগুন রণবীর। ভক্তের হাত থেকে মোবাইলফোনটি নিয়ে ছুড়ে ফেলে দেন তিনি। প্রিয় তারকার এমন ব্যবহারে ভক্ত বেশ মর্মাহত হন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় নিন্দার ঝড়। অনেকেই রণবীরকে অহংকারী বলে গালমন্দ করতে থাকেন।
গত বছর রণবীর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ১’ ব্যবসাসফল হয়। এরই মধ্যে বাবাও হয়েছেন তিনি। সময়টা ভালো যাচ্ছে অভিনেতার। এমন পরিস্থিতিতে কী এমন ঘটল, যার কারণে রেগে আগুন হলেন রণবীর? তাহলে কি অধিক জনপ্রিয়তায় কাপুর পরিবারের সন্তানের মাথা ঘুরে গেছে? ভক্তদের সঙ্গে রণবীরের এমন ব্যবহারের ইতিহাস নেই বললেই চলে। তাহলে অভিনেতার হঠাৎ কী হলো? সে প্রশ্নের উত্তর জানতে চান অনেকে।
রণবীর এ প্রশ্নের উত্তর দেননি। তবে উত্তর এসেছে এক স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কাছ থেকে। তাঁরা জানিয়েছেন, রণবীরের এ কাণ্ড ওই ফোনের প্রচারেরই অংশ ছিল। ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে রণবীরের ওই দিনের সম্পূর্ণ ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেছে, ভক্তের হাত থেকে ফোন নিয়ে ফেলে দেওয়ার পরই তাঁকে নতুন ফোন উপহার হিসেবে দিচ্ছেন রণবীর। তারপর সেই নতুন ফোনে হাসিমুখে তিনি সেলফি তোলেন ভক্তের সঙ্গে।
জানা গেছে, এই পুরো নাটকটি সাজানো হয়েছে স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপোর নতুন মডেলের স্মার্টফোনের প্রচারণার জন্য। সঠিক তথ্যটি সামনে আসার পরও অনেকে রণবীরের সমালোচনা করতে ছাড়ছেন না। অনেকে বলছেন, ‘এটা খুব জঘন্য প্রচারণা হয়েছে।’ রণবীরের কাছ থেকে এ ধরনের প্রচারণা আশা
করেননি তাঁরা।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১১ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫