
চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে জেলায় কর্মরত ও অবসরপ্রাপ্ত ৬৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মহান বিজয়ের মাসে জেলা পুলিশের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনসে এ সংবর্ধনার আয়োজন করা হয়। পুলিশে কর্মরত এবং অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার এস এ এম ফজল-ই-খুদা।
মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (অবসরপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফফর হোসেন।
অনুষ্ঠানে আসা বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, আব্দুল হাকিম ও আবুল হোসেন যুদ্ধে তাঁদের বীরত্বগাথা স্মৃতিচারণা করেন। আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের অন্যান্য সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষে সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধাদের উপহার দেওয়া হয়।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫