আজ শুক্রবার ইংরেজি বছরের শেষ দিন। বিদায়ী এ বছর সাতক্ষীরায় সবচেয়ে আলোচিত ঘটনা তিনটি। এগুলো হলো ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি, শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায় ও স্বামী-স্ত্রী ও তাঁদের দুই সন্তানকে কুপিয়ে হত্যা। তবে ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে ক্ষয়ক্ষতির ঘটনা সবচেয়ে নেতিবাচক ছাপ ফেলেছে মানুষের মনে।
চলতি বছরের ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকার ২২টি পয়েন্টের বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। সাড়ে তিন হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ঘের তলিয়ে বিভিন্ন ব্যবসায়ীর ১৫ কোটি টাকা ক্ষতি হয়। এ ছাড়া ২৪টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েন।
সাতক্ষীরায় অপর আলোচিত বিষয় ছিল, ২০০২ সালের ৩০ আগস্ট শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায়। চলতি বছরের ৪ ফেব্রুয়ারি এ মামলার রায় হয়। রায়ে সাতক্ষীরার সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবকে ১০ বছর কারাদণ্ড ও বিএনপির ৪৯ জন নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে সাঁজা দেওয়া হয়।
এদিকে, কলারোয়ার হেলাতলা ইউনিয়নের খলিসা গ্রামে একই পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তানকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার বিচার সম্পন্ন হয়েছে। ১৪ সেপ্টেম্বর সাতক্ষীরার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান মামলার একমাত্র আসামি রায়হানুর রহমানকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ দেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৪ ঘণ্টা আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫