কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণের পথিকৃৎ হিসেবে ১৯৬১ সালের এদিনে ময়মনসিংহে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আজ ১৮ আগস্ট ৬২তম বছরে পা দিচ্ছে এই কৃষি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাবার্ষিকী থাকলেও শোকের মাস আগস্টের কারণে তেমন কোনো জমকালো কর্মসূচি হাতে নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দিনটি উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর অবমুক্তকরণ করে বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে পুষ্পস্তবক অর্পণ করবেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এরপর বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণের মতো কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, গত বছর সেপ্টেম্বরে প্রকাশিত টাইম হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় ১ হাজার ১ থেকে ১ হাজার ২০০-এর মধ্যে স্থান করে নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), যা দেশের দ্বিতীয় সেরা বিশ্ববিদ্যালয়।
ময়মনসিংহ শহর থেকে ৪ কিলোমিটার দক্ষিণে ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে ১ হাজার ২৫০ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ পর্যন্ত প্রায় ৫০ হাজার কৃষিবিদ তৈরি করেছে বিশ্ববিদ্যালয়টি। এখানে কৃষি, ভেটেরিনারি, পশুপালন, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের আওতায় ৪৩টি বিভাগে সেমিস্টার পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে ৯ হাজার ৮১৮ জন শিক্ষার্থী ও ৫৬৬ জন শিক্ষক রয়েছেন। শিক্ষার্থীদের আবাসনের জন্য রয়েছে ১৪টি হল।
বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, ‘বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার যে চ্যালেঞ্জ আমরা হাতে নিয়েছিলাম, তাতে আমরা জয়লাভ করেছি। বর্তমানে আমরা দেশ থেকে খাদ্য রপ্তানি করতে সক্ষম হচ্ছি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫