বঙ্গমাতা জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের যশোর ভেন্যুতে ফাইনালে উঠেছে সাতক্ষীরা ও নড়াইল জেলার মেয়েরা। শামস্-উল-হুদা স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে সাতক্ষীরা ২-০ গোলে চুয়াডাঙ্গার দলকে পরাজিত করে। দ্বিতীয় সেমিফাইনালে একক আধিপত্য দেখিয়ে খুলনার জালে ৭ গোল দিয়েছে নড়াইলের মেয়েরা।
আজ মঙ্গলবার বেলা আড়াইটায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার দিনের প্রথম ম্যাচে অংশ নেয় সাতক্ষীরা ও চুয়াডাঙ্গার দল। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। ম্যাচের ৮১ মিনিটে প্রথম গোলের খাতা খোলে সাতক্ষীরার সুমাইয়া চুমকি। শেষ হওয়ার এক মিনিট আগে অন্তিকা রানী সেই ব্যবধান দ্বিগুণ করে।
দিনের অপর ম্যাচে বাগেরহাটের জালে ৭ গোল দেয় নড়াইলের দলটি। নড়াইলের হয়ে হ্যাটট্রিক করেছে তৃষ্ণা সরদার বিপাশা। বিপাশা বাগেরহাটে সঙ্গে চার গোল করে। বিপাশা এদিন ১৭,১৯ ও ৭১ মিনিটে গোল তিনটি করে। এ ছাড়া সাদিয়া খানম দুটি, নমিতা কর্মকার, সঞ্চিতা কর্মকার একটি করে গোল করে। খুলনা হয়ে গোল দুটি করে ফাতেমা ও ঋতু।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫