শিক্ষক হেনস্তা কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয়। এটি সমাজের বড় রোগের প্রকাশ। সমাজে যে নৈতিক ও সাংস্কৃতিক অধঃপতন হয়েছে, তারই প্রকাশ। ভয়ংকর যেসব ঘটনা ঘটছে, তাতে আমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়া উচিত।
শিক্ষকদের সম্মান করাই ছিল পারিবারিক চর্চা, সামাজিক রীতির অংশ। আর এখন যা ঘটছে, তা সাংস্কৃতিক সমস্যা। এ সমস্যা এক দিনে তৈরি হয়নি।
দিনের পর দিন একেকটি ঘটনা ঘটেছে, যা সবাই অবহেলা করেছে। আগেই যদি ব্যবস্থা নেওয়া হতো, তাহলে বর্তমান পর্যায়ে যেতে পারত না।
এই রাষ্ট্র তৈরি হয়েছিল গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার কথা বলে। লক্ষ্য ছিল সমাজতন্ত্র। কিন্তু পুঁজিবাদী উন্নয়নকে প্রাধান্য দিতে গিয়ে নানামুখী টানাপোড়েনে সাংস্কৃতিক বিকাশের দিকটিতে ক্রমাগত ধস নেমেছে। এ অবস্থায় দুর্বলের ওপর আঘাত এসেছে বারবার।
এখন এই সমস্যার সমাধানের জন্য সাংস্কৃতিক জাগরণ দরকার। মুক্তিযুদ্ধের মূল্যবোধকে সামনে রেখে একটি সামাজিক বিপ্লব দরকার। দেশজুড়ে এই আন্দোলন হতে হবে।
কারা করবে এই আন্দোলন? হৃদয়বান, বিবেকবান ও বুদ্ধিমান লোকদের এই আন্দোলন করতে হবে, যাতে বাচ্চারা শেখে, কীভাবে মানুষকে সম্মান করতে হয়।
লেখক: ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২৩ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫