এই যে শুনছ? কে বড় পালোয়ান, বলো তো। বলতে পারছ না তো? আরে পারবে কী করে? তুমি তো এখনো সে বই পড়োইনি। বলি শোনো, ‘ঠাকুমার ঝুলি’র বাইরেও অনেক বড় একটা গল্পের ভান্ডার আছে আমাদের? সেগুলো তোমরা অনেকেই রোজ শোনো দাদা-দাদি বা নানা-নানির মুখে। সে গল্পগুলোই বই আকারে নিয়ে এসেছে লাইট অব হোপ প্রতিষ্ঠানের গুফি বুকস। তোমাদের উপযোগী করে তৈরি করা এই বইয়ে মোট ৮টি গল্প আছে।
গল্পগুলো হচ্ছে কে বড় পালোয়ান, রাজার তিন জামাই, রাক্ষসী রানি, ঠকবাজ দুই বন্ধু, নাপিতের ছেলের বুদ্ধি, বাঘের ঘরে টাগ, সম্পত্তি ভাগ ও বুদ্ধির খেলা।
গল্পের কথক মো. মোখলেছুর রহমান ভূঁইয়া। তিনি বিভিন্ন অঞ্চল থেকে শুনে আসা কেচ্ছা-কাহিনি, ভ্রমণ অভিজ্ঞতা নাতি-নাতনিদের শোনাতেন। স্কুল ছুটির দিন অথবা চাঁদনি রাতে ছেলেমেয়েরা তাঁকে ঘিরে ধরত গল্প শোনানোর জন্য। উঠানে মাদুর পেতে বসে যেত সবাই। দাদা তাঁর আরাম কেদারায় বসে খুলে দিতেন গল্পের ঝুলি। দাদার এ গল্পগুলো লোকের মুখে মুখে যুগ যুগ ধরে চলে আসা গ্রামবাংলার লোকসাহিত্যও বটে। বইতে এই গল্পগুলো গুছিয়ে বলেছেন মো. শহীদুল্লাহ ভূঁইয়া।
বই: দাদার কিচ্ছা
প্রকাশক: গুফি বুকস
দাম: ৪৫০ টাকা

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৭ মিনিট আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫