নড়াইলে বেদে সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন’। গত শনিবার বিকেলে সংগঠনটির উদ্যোগে বেদেদের শিক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা শহর সংলগ্ন ঘোড়াখালি এলাকায় বেদে পল্লিতে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় ডিসি বেদেপল্লি ঘুরে সবার খোঁজখবর নেন। শিশুদের মাঝে বইসহ শিক্ষা উপকরণ বিতরণ করেন। পাশাপাশি দ্রুতই বেদেদের জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা করে দেওয়ার ঘোষণা দেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ জানান, প্রায় এক বছর ধরে নড়াইলের বেদে সম্প্রদায়ের মানুষের শিক্ষা ও জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করছেন তাঁরা। তাঁদের উদ্যোগে ‘স্বপ্নের পাঠশালা’ নামক অবৈতনিক পাঠশালা গড়ে তোলা হয়েছে। বিশ্ববিদ্যালয় ও কলেজের সাত শিক্ষার্থী সপ্তাহে চার দিন এখানে পাঠদান করেন। এই পাঠশালার মাধ্যমে বেদে সম্প্রদায়ের শিশু-কিশোর, নারী-পুরুষসহ সব বয়সের মানুষকে পড়ালেখা শেখানো হচ্ছে। পাঠদানের বিরতিতে শিশুদের জন্য রয়েছে টিফিনের ব্যবস্থা। এ পর্যন্ত ছয়টি বেদে বহরের মাঝে পাঠদান দেওয়া হয়েছে। এর মাধ্যমে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের ২০০ বেদে সাক্ষরতার আওতায় এসেছেন। বেদে সম্প্রদায়ের অভিভাবকদের মাঝে বাল্যবিবাহের কুফলসহ সামাজিক সচেতনতামূলক বিভিন্ন বিষয় সম্পর্কেও আলোচনা করা হয় এখানে। ভবিষ্যতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫