প্রথমবারের মতো সিনেমায় হাত দিয়েছেন কলকাতার নির্মাতা অর্কদীপ মল্লিকা নাথ। বিষয় হিসেবে বেছে নিয়েছেন গ্রামবাংলার রাজনীতি। ‘মীর জাফর চ্যাপ্টার ২’ নামের এ সিনেমায় থাকছেন শ্রাবন্তী, প্রিয়াংকা সরকার, সৌরভ দাস, অনির্বাণ চক্রবর্তীর মতো অভিনেতারা। বড় চমক, বাংলাদেশের দুই অভিনেতাও থাকছেন এ সিনেমায়—ফেরদৌস ও জিয়াউল রোশান। বাবা-ছেলের ভূমিকায় অভিনয় করবেন তাঁরা। থাকবেন শ্রীলেখা মিত্রও।
শ্রীলেখা এখন আছেন বাংলাদেশে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে দুই দিন আগেই জানিয়েছেন, ‘হঠাৎ বৃষ্টি’র পর ফেরদৌসের সঙ্গে আরেকটি কাজ করতে চলেছেন তিনি। গতকালই প্রযোজক রানা সরকার নিশ্চিত করলেন, ‘মীর জাফর চ্যাপ্টার ২’-তে দেখা যাবে ফেরদৌস ও শ্রীলেখা জুটিকে।
‘মীর জাফর চ্যাপ্টার ২’ সিনেমায় অভিনয়শিল্পীদের লুক পাঠিয়েছেন প্রযোজক রানা সরকার। সেখানে ফেরদৌসকে দেখা গেছে কাঁচা-পাকা চুল-দাড়িতে। চোখে সুরমা, আঙুলে, হাতে, গলায় সোনার অলংকার। এতে ফেরদৌসের চরিত্রের নাম মোক্তার হোসেন, যে এলাকার মুকুটহীন সম্রাট। এতটাই তার দাপট যে এলাকাবাসী তাকে ডাকে সিরাজ নামে। ‘মীর জাফর চ্যাপ্টার ২’-এর মাধ্যমে অনেক দিন পর টালিউডের সিনেমায় ফিরলেন ফেরদৌস।

শ্রাবন্তী অভিনয় করবেন জয়া চরিত্রে, যে বাংলাদেশ থেকে বর্ডার পেরিয়ে পালিয়ে যাওয়া এক উদ্বাস্তু মেয়ে। মোক্তার অর্থাৎ ফেরদৌসের সঙ্গে তার একটা সম্পর্ক আছে।
তাদের সন্তান মীর। এ চরিত্রে থাকবেন জিয়াউল রোশান। তার প্রেমিকা নন্দিনীর চরিত্রে প্রিয়াংকা সরকারকে দেখা যাবে। মোক্তারের আরেক স্ত্রী সবেরার চরিত্রে অভিনয় করবেন শ্রীলেখা। তাদের সন্তানের নাম জাফর, এ চরিত্রে দেখা যাবে সৌরভ দাসকে।
নির্মাতা অর্কদীপ জানিয়েছেন, গরু পাচার, চাল পাচারের মতো যে খবরগুলো সাম্প্রতিক সময়ে আলোড়ন ফেলেছে, তেমনই কিছু বিষয় থাকবে তাঁর সিনেমায়। অর্কদীপ বলেন, ‘আমি মুর্শিদাবাদের ছেলে। ছোট থেকে ওখানে নানা অপরাধ ঘটতে দেখেছি। গ্রামের রাজনীতির চিত্রটা আমার প্রথম সিনেমায় ফুটিয়ে তুলতে চাই।’ ফেব্রুয়ারির প্রথম ভাগে ভারতের মুর্শিদাবাদে শুরু হবে সিনেমাটির শুটিং।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫