মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘রাজনীতিতে জোয়ার-ভাটা আছে, তাই ক্ষমতার মোহে পড়ে যা ইচ্ছে তাই করা যাবে না। বাঙালির মুক্তির জন্যই বঙ্গবন্ধু শেখ মুজিব ছাত্রলীগ গঠন করেছিলেন। বাংলাদেশে যত লড়াই সংগ্রাম অনুষ্ঠিত হয়েছে, সব সংগ্রামের বিজয়ের সাক্ষী ছাত্রলীগ। ৮০ আর ৯০ দশকের ছাত্রলীগের নেতা-কর্মীদের ইতিহাস আন্দোলনের।’
গতকাল শনিবার গাজীপুরের শ্রীপুর পৌর শহরে জেলা ছাত্রলীগের পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আব্দুল হাদী শামীম এবং সঞ্চালনা করেন ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি আব্দুল হালিম সরকার।
মোজাম্মেল হক এ সময় আরও বলেন, ‘যে দল তাঁদের দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করে না, সে দলে ত্যাগী নেতার জন্ম হয় না। বিএনপি ক্ষমতায় থাকার সময় বাংলাদেশ ছিল একটি ব্যর্থ রাষ্ট্র। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে দেশ। ছাত্রলীগ থেকে আওয়ামী লীগের জন্ম। তাই ছাত্রলীগকে গুরুত্ব দিতে হবে।’
প্রয়াত সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরীর প্রসঙ্গ টেনে এনে মন্ত্রী বলেন, ‘তিনি গণতান্ত্রিক আন্দোলনের লড়াই সংগ্রামে নিজের লেখনীর মাধ্যমে জাতিকে পথ দেখিয়েছেন। অনেক সময় তিনি সরকারের গঠনমূলক সমালোচনা করেছেন; কিন্তু সব সময় মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সঙ্গে মিশে ছিলেন তিনি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, ডাকসুর সাবেক ভিপি আক্তারুজ্জামান, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ্ খান, সহসভাপতি কাজী আলিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন প্রমুখ। এ সময় ৮০ ও ৯০ দশকের গাজীপুর জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫