Ajker Patrika

চকলেট লেয়ার কেক

শিরীন মনি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ৫৯
চকলেট লেয়ার কেক

উপকরণ
ময়দা দেড় কাপ, ডিম ৪টি, চিনি দেড় কাপের একটু কম, মাখন ১০০ গ্রাম, সয়াবিন তেল আধা কাপ, বেকিং পাউডার ১ চা-চামচ, গুঁড়ো দুধ ২ টেবিল চামচ, ভ্যানিলা সিকি চা-চামচ, চকলেট পরিমাণমতো, মাখন ২ টেবিল চামচ, কোকো পাউডার ২ টেবিল চামচ।

প্রণালি
সব উপকরণ সিকি কাপ পানি দিয়ে গুলিয়ে নিতে হবে।

ডিমের সাদা অংশ ফেটিয়ে ফেনা তুলে তাতে চিনি মেশাতে হবে। তারপর কুসুম মেশাতে হবে। এতে ময়দা, গুঁড়ো দুধ, বেকিং পাউডার ঢেলে দিয়ে মেশাতে হবে। মাখন ও তেল একত্রে গলিয়ে ডিমের মিশ্রণে মেশাতে হবে। এতে ভ্যানিলা দিতে হবে। তৈরি মিশ্রণ তিন ভাগে ভাগ করে এক ভাগের সঙ্গে কোকো পাউডার মিশিয়ে নিতে হবে। এবার এক ভাগ মিশ্রণ ওভেনপ্রুফ পাত্রে বসিয়ে তার ওপর কোকো পাউডারের মিশ্রণ বসাতে হবে। এর ওপর আরেক ভাগ মিশ্রণ দিয়ে মাইক্রোওয়েভে ১০০ ডিগ্রি সেলসিয়াসে ৬ মিনিট বেক করতে হবে। বের করে চকলেট গলিয়ে কেকের ওপর ঢেলে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিঙ্গাপুর সফরের আগের দিন সাবেক গভর্নরের পিএস কামরুলসহ দুজনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হওয়ার দাবি ইরানি গণমাধ্যমের, ‘গুজব’ বলে উড়িয়ে দিচ্ছে ইসরায়েল

ইরান যুদ্ধ থেকে ‘প্রস্থানের পথ’ খুঁজছে ইসরায়েল

বাঁচা-মরার লড়াইয়ে সব ধ্বংসের পথ বেছে নেবে তেহরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত