
ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পাইকগাছার লতা ইউনিয়নের ৬ গ্রামের ১২ হাজার মানুষের যাতায়াতের রাস্তাটি আজও সংস্কার হয়নি। এতে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্টদের কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
জানা গেছে, উপজেলার লতা ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার ওপর হাড়িয়া হতে আঁধারমানিক অভিমুখে ১ কিলোমিটার রাস্তা প্রায় ২ বছর আগে ৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। গত ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসে অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে ওয়াপদা ছাপিয়ে পোল্ডার অভ্যন্তরে পানি প্রবেশ করে।
হাড়িয়া নদীর পানির ঢেউয়ে ও রাস্তার ওপর দিয়ে পানি ছাপানোর ফলে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়। ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন রাস্তা সংস্কার হলেও হাড়িয়া আঁধারমানিক রাস্তাটি ৬ মাসেও সংস্কার হয়নি।
হাড়িয়া গ্রামের শিলাদিপ্ত রায় বলেন, ‘আমাদের এ ইউনিয়নটি খুবই অবহেলিত। বর্ষায় কাঁদা ও গ্রীষ্মে খরা মোকাবিলা করে আমাদের বাস করতে হয়। যদিও রাস্তা একটু পাকা হয়েছিল সেটি আবার নষ্ট হয়ে যাচ্ছে। সংস্কারের কোনো উদ্যোগ নেই।’
একই এলাকার আওয়ামী লীগ নেতা ভূদর চন্দ্র বিশ্বাস বলেন, ‘রাস্তাটি ইয়াসের ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৬ মাস আগে কিন্তু এখনো সংস্কার হয়নি। রাস্তার মাটি ক্ষয়ে যাওয়ার ফলে ইট ঝরে পড়ছে। সরকারি ইট যে যা পারছে নিয়ে চলে যাচ্ছে।’
সাবেক ইউপি সদস্য দেবাশীষ বিশ্বাস বলেন, ‘কাজটি উপজেলা প্রকৌশল অফিসের। আমাদের ইউনিয়ন পরিষদের কাজ না। তবে আমি কয়েকবার ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির লোক দিয়ে রাস্তার পাশে মাটি দিয়েছি যাতে ইটগুলো ঝরে পড়ে না যায়।’
বর্তমান নব-নির্বাচিত ইউপি সদস্য সুকুমার সরকার বলেন, ‘আমি রাস্তাটি নিয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। তিনি সংস্কারের ব্যাপারে আশ্বস্ত করেছেন।’ বর্তমান চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস বলেন, ‘সবে ইউনিয়ন পরিষদে বসেছি। ইউপি সদস্য আমাকে বিষয়টি জানিয়েছেন। খুব তাড়াতাড়ি রাস্তাটি সংস্কার করা হবে।’
পাইকগাছা উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান বলেন, ‘এই রাস্তার কাজটি আমাদের কিন্তু হাড়িয়া ব্রিজ হতে আঁধার মানিক বাজার পর্যন্ত কার্পেটিং হবে। খুব তাড়াতাড়ি টেন্ডার হয়ে যাবে। সে কারণে রাস্তাটি সংস্কার করা হয়নি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, ‘রাস্তাটি সরকারের কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। তবে আমি যখন জেনেছি রাস্তাটি যাতে সংস্কার হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫