রমজান ও ঈদকে কেন্দ্র করে দেশে রেমিট্যান্স সংগ্রহে ইতিবাচক হাওয়া লেগেছে। চলতি মার্চের ২৪ দিনে বৈধপথে অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে ১৫৯ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ডলার। প্রতি ডলার সমান ১০৭ টাকা ধরলে এর পরিমাণ প্রায় ১৭ হাজার ৯৩ কোটি টাকা। অথচ বিদায়ী ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছিল ১৫৬ কোটি ডলার বা ১৬ হাজার কোটি টাকা। রেমিট্যান্স সংগ্রহের বর্তমান ধারা অব্যাহত থাকলে নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, চলতি মাসের রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৯ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৫৪ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৩৬ কোটি ১৫ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, করোনার পর জনসংখ্যা রপ্তানি বেড়েছে। যার ফল ইতিমধ্যে শুরু হয়েছে।পাশাপাশি রোজা ও ঈদ সামনে রেখে বাড়তি খরচকে কেন্দ্র করে প্রিয়জনদের কাছে বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। এখন বৈধপথে রেমিট্যান্স এলে আড়াই শতাংশ প্রণোদনা দেওয়া হয়। এ ছাড়া প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা ব্যাংকিং চ্যানেলের বাইরে প্রেরণ করা আইনত দণ্ডনীয় অপরাধ—এমন প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে রেমিট্যান্স বেড়েছে। এ ধারা অব্যাহত থাকলে আগামীতে রেমিট্যান্সে নতুন রেকর্ড সৃষ্টি হবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১৫ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫