বায়োপিকে মজেছে বলিউড। রাজনীতি থেকে খেলার ময়দানের জনপ্রিয় ব্যক্তিত্বদের জীবনের গল্প একের পর এক সিনেমার পর্দায় উঠে আসছে। এবার তৈরি হচ্ছে ভারতীয় অভিনেত্রী মীনা কুমারীর বায়োপিক। বলিউডে তিনি ‘ট্র্যাজেডি কুইন’ নামে পরিচিত। মাত্র ৩৮ বছর বয়সে মারা যান মীনা। অল্প সময়ের ক্যারিয়ারে ৯০টি সিনেমায় অভিনয় করেছিলে। মীনা কুমারীর ব্যক্তিগত জীবনও সিনেমার চেয়ে কম কিছু নয়! সেসব গল্প এবার দেখা যাবে পর্দায়।
ষাট-সত্তরের দশকের বলিউড কাঁপানো মীনা কুমারীর চরিত্রে এবার দর্শকদের মুগ্ধ করবেন কৃতি শ্যানন। অক্টোবরে শুরু হবে শুটিং। তার আগে পর্দার মীনা কুমারী হয়ে উঠতে জোর প্রস্তুতি শুরু করেছেন কৃতি। গতকাল শনিবার ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, কৃতি শ্যানন এখন ব্যস্ত আছেন কাজলের সঙ্গে ‘দোপাত্তি’ সিনেমার শুটিংয়ে। এ কাজের মধ্যেই সুযোগ পেলে মীনা কুমারী নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন কৃতি। কিংবদন্তি এ অভিনেত্রীর ম্যানারিজম, পর্দায় তাঁর উপস্থিতি কেমন ছিল—এসব ভালোভাবে বোঝার জন্য কৃতি নিয়মিত তাঁর সিনেমা দেখছেন। তালিকায় আছে ‘বৈজু বাওরা’ (১৯৫২), ‘সাহেব বিবি গোলাম’ (১৯৬২), ‘পাকিজা’র (১৯৭২) মতো আলোচিত সিনেমা।
এ ছাড়া তিনি কেমন আচরণ করতেন, কীভাবে কথা বলতেন—এসব জানার জন্য অভিনেত্রীর পুরোনো সাক্ষাৎকার দেখছেন কৃতি। পড়ছেন তাঁকে নিয়ে বিভিন্ন সময়ে লেখা বায়োগ্রাফি। মিড-ডে জানিয়েছে, অভিনয় ক্যারিয়ারের চেয়ে মীনা কুমারীর ব্যক্তিগত জীবনের গল্পই প্রাধান্য পাবে এ সিনেমায়। অভিনেত্রীর ম্যানারিজমকে পুরোপুরি আয়ত্ত করার জন্য প্রস্তুতির কোনো কমতি রাখতে চাইছেন না কৃতি শ্যানন। এ প্রস্তুতি পর্ব চলবে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত। এরপর শুরু হবে সিনেমার পুরো টিম নিয়ে কর্মশালা।
সিনেমাটি বানাচ্ছেন বলিউডের আলোচিত ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা। কয়েক দশক ধরে চোখধাঁধানো পোশাকে তারকাদের সাজিয়েছেন তিনি। এবার পা বাড়িয়েছেন সিনেমা নির্মাণের পথে। মীনা কুমারীর বায়োপিক দিয়েই পরিচালনায় হাতেখড়ি হচ্ছে মণীশের। পরিচালক হিসেবে প্রথম কাজেই কিংবদন্তি নায়িকার জীবনকাহিনি পর্দায় তুলে ধরা তাঁর জন্য যে যথেষ্ট চ্যালেঞ্জিং হবে, তা বলাই বাহুল্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫