গত দুই মাস সব ধরনের শুটিং থেকে বিরতিতে ছিলেন মেহজাবীন চৌধুরী। গত বছরের নভেম্বরের মাঝামাঝি সময়ে ফেসবুকে ঘোষণা দিয়ে শুটিং থেকে ছুটি নেন তিনি। জানিয়েছিলেন, জানুয়ারিতে ভালোবাসা দিবসের নাটক দিয়ে আবার কাজে ফিরবেন। কথা রাখলেন মেহজাবীন। ২০ জানুয়ারি থেকে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘কাজল’ নাটকের শুটিং করেছেন তিনি। গতকাল ছিল শুটিংয়ের শেষ দিন। কাজল নাটকে মেহজাবীন অভিনয় করেছেন তারিক আনাম খানের সঙ্গে।
জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।
একজন বাবা ও তাঁর মেয়েকে কেন্দ্র করে সাজানো হয়েছে এর গল্প। কাজল নাটকে নামভূমিকায় দেখা যাবে মেহজাবীনকে। তাঁর বাবার চরিত্রে আছেন তারিক আনাম খান।
কাজল প্রসঙ্গে নির্মাতা রাজ বলেন, ‘সাধারণত ভালোবাসা দিবসের নাটকগুলোয় প্রেমিক-প্রেমিকার গল্প দেখানো হয়। আমি ভাবলাম, বাবা-মেয়ের ভালোবাসার গল্প বলব। তারিক আনাম খান আমাদের নাট্যাঙ্গনের সম্পদ। আর মেহজাবীনের গুণের কথা আমরা সবাই জানি। তাঁরা দুজনই খুব চমৎকার অভিনয় করেছেন এ নাটকে।’
গতকাল শনিবার ছিল মেহজাবীনের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিন। ১২ বছর আগে ২০১০ সালের ২২ জানুয়ারি লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। ওই দিন থেকে বদলে যায় তাঁর জীবন। হাঁটি হাঁটি পা পা করে ক্যারিয়ারের এক যুগ পূর্ণ করলেন মেহজাবীন চৌধুরী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫