গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সম্মেলনকক্ষে ‘চলচ্চিত্র শিল্পে সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। বাচসাস সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। সভায় নিজেদের মতামত প্রকাশ করেন চলচ্চিত্র প্রযোজক, নির্মাতা, অভিনয়শিল্পীসহ সিনেমাসংশ্লিষ্টরা।
সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেন, ‘একজন প্রযোজক এখন সিনেমা থেকে খুবই সামান্য টাকা পান। এ অবস্থায় আমরা ট্যাক্সের টাকাটা কমানোর জন্য জাতীয় সংসদে প্রস্তাব তুলে ধরব। আমাদের এই শিল্পের অনেক সমস্যা রয়েছে, এগুলোর সমাধানে নিজেদেরই এগিয়ে আসতে হবে।’
প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘সমস্যা থেকে উত্তরণের জন্য সবাইকে একত্র হয় কাজ করতে হবে। অনেক দিন ধরেই প্রযোজক সমিতি প্রশাসকের হাতে। প্রযোজক সমিতির সমস্যা যত দ্রুত সম্ভব সমাধান করা হবে। কারণ, প্রযোজক বাঁচলে চলচ্চিত্র বাঁচবে।’
প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ‘ঈদের সিনেমা ছাড়া বছরজুড়ে হলমালিকদের লোকসান গুনতে হয়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য নিয়মিত ভালো সিনেমা নির্মাণ করতে হবে।’
পরিচালক শাহীন সুমন বলেন, ‘চলচ্চিত্র সংগঠনগুলো যদি এক হয়ে কাজ করে, তাহলে জীর্ণ এই অবস্থা কাটিয়ে উঠতে পারব বলে আমার বিশ্বাস। হলের সংস্কার করতে হবে। সিনেপ্লেক্সগুলোতে দেশীয় সিনেমাকে গুরুত্ব দিতে হবে।’
আলোচনায় আরও অংশ নেন অভিনেত্রী রোজিনা, অঞ্জনা রহমান, মুক্তি, নানা শাহ, শাহনূর, নির্মাতা এস এ হক অলিক, হাবিবুল ইসলাম হাবিব, অরুণ চৌধুরী, সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড, গাজী মাহবুব, চয়নিকা চৌধুরী প্রমুখ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫