বলিউড তারকা ফাতিমা সানা শেখ অনেকবার বলেছেন, তাঁর দীর্ঘদিনের ইচ্ছা মেঘনা গুলজারের সিনেমায় অভিনয় করা। এবার তাঁর সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। ভারতের সাবেক সেনা কর্মকর্তা স্যাম মানেকশর জীবনী নিয়ে গুলজারকন্যা মেঘনা নির্মাণ করছেন ‘স্যাম বাহাদুর’। সেই সিনেমায় ফাতিমা সানা অভিনয় করছেন ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে। সিনেমার শুটিং প্রায় শেষ। এতে ভিকি কৌশলও অভিনয় করছেন।
ইন্দিরা গান্ধীর চরিত্রের জন্য কীভাবে নিজেকে তৈরি করেছেন, তার আভাস দিয়ে সোশ্যাল মিডিয়ায় ‘ইন্দিরা—দ্য লাইফ অব নেহরু গান্ধী’ শিরোনামের একটি বইয়ের ছবি শেয়ার করেছেন ফাতিমা। ক্যাপশনে লিখেছেন, ‘তাঁর (ইন্দিরা গান্ধী) জীবনের ওপর লেখা একটি গুরুত্বপূর্ণ বই।’ চরিত্র নিয়ে উচ্ছ্বসিত ফাতিমা কাজটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে বলেছেন, ‘আমি সৌভাগ্যবান, বাস্তবজীবনের একজন নায়ক ও দেশপ্রেমিক মানেকশর বায়োপিকে অভিনয় করতে পারছি।’ নিজের অভিনয়-প্রতিভায় বারবার মুগ্ধ করেছেন ফাতিমা। তাই তাঁর পর্দা উপস্থিতি মানেই দর্শকের জন্য ভিন্ন কিছু। ‘স্যাম বাহাদুর’ সিনেমার বেশির ভাগ শুটিং হয়েছে রাজস্থানে।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের সেনাপ্রধান ছিলেন মানেকশ। ফিল্ড মার্শাল পদে উন্নীত হওয়া প্রথম ভারতীয় সেনা কর্মকর্তা তিনি। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় ইন্দিরা গান্ধী ও স্যাম মানেকশর নানা ভূমিকা ফুটে উঠবে এই সিনেমায়। বায়োপিকে মানেকশর ভূমিকায় থাকছেন ভিকি আর স্ত্রী সিলু মানেকশর চরিত্রে সানিয়া মালহোত্রা। পরিচালক মেঘনা গুলজার বলেন, ‘ব্যাপক গবেষণা, লেখালেখি, চিন্তাভাবনা ও কঠোর প্রস্তুতির পর শুটিং শুরু করেছি। আমাদের অন্যতম সেরা যুদ্ধনায়কের এমন একটি অনুপ্রেরণামূলক গল্প পর্দায় ফুটিয়ে তুলতে পারাটা সম্মানের। আশা করি স্যাম মানেকশকে নতুন করে জানবে ভারত।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫