ইনস্টাগ্রামে এখন সবচেয়ে জনপ্রিয় নারী ২৪ বছর বয়স্ক কাইলি জেনার। পেশায় আমেরিকান মডেল। একজন উদ্যোক্তাও তিনি।
ইনস্টাগ্রামে কাইলির অনুসারীর সংখ্যা ৩০ কোটি। কিছুদিন আগে পর্যন্ত ইনস্টাগ্রামে তাঁর থেকে এগিয়ে ছিলেন আমেরিকার পপগায়িকা আরিয়ানা গ্রান্দে। কাইলি তাঁকেও পেছনে ফেলে দিয়েছেন। এই প্রথম কোনো নারী তারকার অনুসারীর সংখ্যা ৩০ কোটি ছাড়াল ইনস্টাগ্রামে।
শুধু নারী তালিকার শীর্ষেই নয়, পুরুষ ও নারী তারকাদের মিলিত তালিকায়ও কাইলি রয়েছেন ২ নম্বরে। তাঁর থেকে এগিয়ে ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।
মাত্র ২১ বছর বয়সেই ১০০ কোটির সম্পত্তি বানিয়েছেন কাইলি। ওই বিপুল সম্পত্তির পুরোটাই তাঁর নিজের উপার্জিত। যদিও কাইলির মা, বাবা, ভাইবোন প্রত্যেকেই তারকা। প্রত্যেকেই বিপুল সম্পত্তির মালিক।
বিশ্ববিখ্যাত কার্দেশিয়ান-জেনার পরিবারের কনিষ্ঠতম সদস্য কাইলি। আমেরিকান সুপার মডেল কিম কার্দেশিয়ান তাঁর সৎ বোন। মা ক্রিস জেনার জনপ্রিয় টিভি তারকা। বাবা ব্রুস জেনার অ্যাথলেট।
২০০৭ সালে মাত্র ১০ বছর বয়সে পর্দায় আত্মপ্রকাশ করেন কাইলি। টেলিভিশন সিরিজ ‘কিপিং আপ উইথ দ্য কার্দেশিয়ান’ সিরিজের গল্প তাঁদের পরিবারকে নিয়েই। সেখানেই প্রথম দেখা যায় কাইলিকে।
কাইলি শুধু মডেলিংয়েই নিজেকে আটকে রাখেননি, বোন কেন্ডেলের সঙ্গে মিলে নিজেদের ব্র্যান্ড তৈরি করেছেন। প্রসাধনী ব্র্যান্ড ‘কাইলি লিপ অ্যান্ড কিটস’-এর বার্ষিক আয় এখন ৩৩ কোটি ডলার।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫