২ নভেম্বর থেকে শুরু হওয়া আমিরাতের ‘শারজাহ আন্তর্জাতিক বইমেলা’র পর্দা নামবে ১৩ নভেম্বর। মেলায় বিশ্বের ৯৫টি দেশের লেখক, বুদ্ধিজীবী, প্রকাশক, শিল্পী ও সৃজনশীল মানুষেরা অংশ নিয়েছেন। মেলার অন্যতম আকর্ষণ ছিল ২৪ ক্যারেটের সোনার তৈরি পবিত্র কোরআনের একটি অনুলিপি। অস্ট্রিয়ার একটি প্রকাশনা সংস্থা এই অনুলিপিটি প্রদর্শনীর জন্য নিয়ে আসে। খবর খালিজ টাইমসের।
অস্ট্রিয়ার গ্র্যাজ শহরের প্রকাশনা প্রতিষ্ঠান আদেভা প্রায় দেড় কোটি টাকা মূল্যের এই সোনার কোরআনের অনুলিপি প্রদর্শন করে। প্রতিষ্ঠানটির প্রতিনিধি ফ্লোরিয়ান জানান, ‘অনুলিপিটি এগারো শতকে ইরাকের ইবনুল বাওয়াব তৈরি করেছিলেন। ১০ বছর আগে এমন ১০টি অনুলিপি সংগ্রহ করে আদেভা।
তিনি আরও জানান, সারা বিশ্বে এমন ৩০টি অনুলিপি রয়েছে। সোনার কোরআনের মূল পাণ্ডুলিপিটি জার্মানির মিউনিখের ব্যাভারিয়ান স্টেট লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে।
প্রকাশনা প্রতিষ্ঠান আদেভা ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়। সাত দশক ধরে প্রতিষ্ঠানটি প্রাচীন, মধ্যযুগীয় ও আধুনিক যুগের প্রাথমিক পাণ্ডুলিপি সংগ্রহের পাশাপাশি আধুনিক প্রকাশনাশিল্পের জন্য কাজ করে চলেছে।
সূত্র: খালিজ টাইমস

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫