
বাগেরহাটে জমি দখলে নিতে ভোরে সুশান্ত দাস (৩৮) নামের এক শিক্ষকের বাড়িতে সংঘবদ্ধ হামলা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ফুলতলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জীবন বাঁচাতে ওই শিক্ষক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
এ ছাড়া হামলার শিকার শিক্ষকের পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা এসে ১২ জনকে আটক করেন। পরে ওই শিক্ষকের করা মামলায় পুলিশ আটক ১২ জনকে গ্রেপ্তার করে। হামলাকারীদের মারধরে সুশান্ত দাস, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী কনিকা দাস, ভাই বিশ্বজিৎ দাস ও শুকদেব দাস এবং আত্মীয় রিংকি দাস আহত আহত হয়েছেন। এদের মধ্যে সুশান্ত দাস ও কনিকা দাস বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন। সুশান্ত দাস ফুলতলা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আনার ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
মধ্যরাতে বাড়িতে হামলা হলে ওই শিক্ষক ৯৯৯-এ ফোন করেন। এ ছাড়া পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা এসে ১২ জনকে আটক করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আছাদুজ্জামান ওরফে টিপু হাওলাদার (৪৫), বেনজীর আহমেদ (৪৯), ফেরদাউস হাওলাদার (৩৩), নুর নবী (২১), হাফিজ হাওলাদার (৪০), আবু হানিফ খান (৩৬), মো. সাকিব ফকির (২০), সাফায়েত মোল্লা (৪১), মাহতাব খান (২৩), আব্দুল গাফফার শেখ (৪৪), মোতালেব খান (৬০) ও শামীম শেখ (১৯)। আসামিদের বাড়ি বাগেরহাটের কচুয়া ও সদর উপজেলার বিভিন্ন এলাকায়।
আহত সুশান্ত দাস বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা ওই বাড়িতে বাস করছেন। কিন্তু আছাদুজ্জামান ওরফে টিপু হাওলাদার কয়েক বছর ধরে তাঁকে সেখান থেকে উচ্ছেদের পাঁয়তারা করছেন। ২০১৬ সালে মামলাও করেন। সেই মামলা চলমান। কিন্তু গতকাল ভোররাতে হঠাৎ তাঁর নেতৃত্বে ১৯-২০ জনের একটি দল তাঁদের ওপর হামলা করে। এতে তিনি, তাঁর স্ত্রীসহ পাঁচজন আহত হয়েছেন। হামলাকারীরা ঘরে থাকা টাকা, স্বর্ণালংকার ও বেশ কিছু মূল্যবান মালামাল নিয়ে গেছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে তাঁরা ১২ জনকে আটক করেছেন। এই হামলার ঘটনায় ওই শিক্ষক আটক ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫