কয়েক মাস আগে সৌদি আরবের রেড সি চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন রণবীর কাপুর। সেখানে পাকিস্তানের কয়েকজন নির্মাতাও ছিলেন। পাকিস্তানি এক নির্মাতা রণবীরকে প্রশ্ন করেন, সে দেশের কোনো সিনেমার প্রস্তাব পেলে তিনি কাজ করবেন কি না! উত্তরে রণবীর বলেছিলেন, ‘অবশ্যই স্যার। আমি মনে করি, শিল্পীদের কোনো ভৌগোলিক সীমা হয় না। মিলেমিশে থাকা ও আদান-প্রদানই শিল্পের সমৃদ্ধির মূল শর্ত। আমার খুব ভালো লাগবে পাকিস্তানের কোনো সিনেমার অংশ হতে পারলে।’
উদাহরণ হিসেবে রণবীর উল্লেখ করেন ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত গত বছরের আলোচিত পাকিস্তানি সিনেমা ‘দ্য লিজেন্ড অব মাওলা জাট’-এর কথা। ফাওয়াদ ও মাহিরা দুজনেই বলিউডে কাজ করেছেন। ‘রইস’-এ শাহরুখ খানের সঙ্গে দেখা গেছে মাহিরাকে। অন্যদিকে ‘খুবসুরত’ ও ‘কাপুর অ্যান্ড সন্স’-এ অভিনয় করেছেন ফাওয়াদ। সুযোগ পেলে এ ধরনের উদাহরণ তিনিও তৈরি করবেন বলে ইচ্ছা প্রকাশ করেন রণবীর।
তবে কয়েক মাসের মধ্যে পরিস্থিতি বদলে গেছে। কিছুদিন আগে জাভেদ আখতার পাকিস্তানের সাহিত্য উৎসবে গিয়ে যে ভাষণ দিয়েছেন, তা নিয়ে তুমুল তর্ক হচ্ছে। মুম্বাই হামলার জন্য পাকিস্তানিদের দিকে আঙুল তোলায় সে দেশের তারকাদের রোষের কবলে পড়েছেন জাভেদ। ফলে ভারত ও পাকিস্তান—দুই দেশের শিল্পীদের মধ্যে বিভেদ আরও স্পষ্ট হয়ে দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সুর বদলালেন রণবীরও।
আগামী ৮ মার্চ মুক্তি পাচ্ছে রণবীর ও শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কর’। সিনেমাটির প্রচারে এসে একই ধরনের প্রশ্নের মুখে পড়েন অভিনেতা। তবে এবার রণবীরের কণ্ঠে শোনা গেল উল্টো সুর। তিনি বললেন, ‘শিল্প দেশের চেয়ে বড় নয়।’ অর্থাৎ পাকিস্তানি সিনেমায় কাজের ইচ্ছা আপাতত নেই রণবীরের। তবে কি কয়েক মাস আগে বলা কথা ফিরিয়ে নিলেন তিনি?
রণবীর বলছেন, ‘আমার মনে হয়, আগের সেই কথা বিতর্ক তৈরি করেছে। কারণ তার ভুল ব্যাখ্যা হয়েছে। আমি যে চলচ্চিত্র উৎসবে গিয়েছিলাম, সেখানে অনেক পাকিস্তানি পরিচালক ছিলেন। তাঁরা যখন জিজ্ঞাসা করলেন, ভালো চিত্রনাট্য পেলেও আমি সে দেশে কাজ করতে চাই না? তাতে স্পষ্ট জবাব দিই। বিতর্ক তৈরি করা আমার উদ্দেশ্য ছিল না।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫