
শতভাগ আমদানি ও রপ্তানি পণ্য জাহাজীকরণের কাজে ব্যবহৃত চট্টগ্রামের ১৯টি বেসরকারি অপডকে সার্ভিস চার্জ বাড়ানো হয়েছে। এর মধ্য দিয়ে রপ্তানিমুখী পোশাকশিল্পের ব্যয় আরও এক দফা বাড়ল। বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা) থেকে এ চার্জ বাড়ানো হয়েছে। এমন পদক্ষেপ পোশাকশিল্পের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি মো. রাকিবুল আলম জানান, গত কয়েক দিনের চলমান ধর্মঘটের কারণে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে। গতকাল বুধবার থেকে আবার বেসরকারি অপডকগুলোর সার্ভিস চার্জ বাড়ানোর ফলে ব্যবসা টিকিয়ে রাখাও কঠিন হবে অনেকের জন্য।
এ প্রসঙ্গে বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব মো. রুহুল আমিন সিকদার জানান, ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে যেসব ইকুইপমেন্ট ডিজেলচালিত সেসব ইকুইপমেন্টে চার্জ বাড়ানো হয়েছে। ৫ ধরনের সেবার মধ্যে ২০ ফুট কন্টেইনারের জন্য ইমফোর্ট হ্যান্ডেলিং প্যাকেজ চার্জ ৭ হাজার ৯৩০ টাকা থেকে ২৩ শতাংশ বাড়িয়ে ৯ হাজার ৭৪৫ টাকা করা হয়েছে। ৪০ ফুট কন্টেইনার ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার ২৫০ টাকা করা হয়েছে। এক্সপোর্ট স্টাফিং প্যাকেজ ৪ হাজার ১৪০ টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯২ টাকা। এক্সপোর্ট ৪০ ফুট কন্টেইনার স্টাফিং ৫ হাজার ৫২০ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার ৭৯০ বাড়ানো হয়েছে। এভাবে লিফট অন/অফ চার্জ ২৩ শতাংশ বাড়িয়ে ৩৪৫ টাকা থেকে বাড়িয়ে ৪২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ভিজিএম চার্জ ১১৫০ টাকা থেকে বাড়িয়ে ১৪১৫ টাকা করা হয়েছে।
সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স ফাল্গুনী এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল খান জানান, দেশের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সব সেক্টরে প্রভাব পড়ছে। সর্বশেষ বেসরকারি অপডকগুলোতেও সার্ভিস চার্জ বাড়ানো হলো।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১৯ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫