
বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বাংলাদেশের গণমানুষের অর্থনৈতিক মুক্তির যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, তা বাস্তবায়নের পথে পর্যটন হবে অন্যতম মাধ্যম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পর্যটনশিল্প এগিয়ে যাচ্ছে। দেশে পর্যটন বিকাশের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেছেন তিনি। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে মানুষের জীবনমান উন্নত হওয়ায় ক্রমান্বয়ে দেশীয় পর্যটকও বাড়ছে।
গতকাল মঙ্গলবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন: বাংলাদেশের পর্যটনশিল্পের সম্ভাবনা ও সোনারগাঁও হোটেল’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুজিববর্ষ উপলক্ষে সেমিনারটির আয়োজন করা হয়।
সেমিনারে অর্থনীতিবিদ ড. সেলিম জাহান বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পর্যটনশিল্পকে দেশের উন্নয়নের সুযোগ হিসেবে দেখেছিলেন।’
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন বলেন, দেশের পর্যটনশিল্পকে এগিয়ে নিতে আমরা কাজ করছি। পর্যটনের প্রসারে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের সব ধরনের সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে।
সেমিনারে আরও বক্তব্য দেন জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) সত্যজিৎ কর্মকার, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়া, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. বশির আহমেদ প্রমুখ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫